somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেনসিডিলসহ বিচারক গ্রেফতার : আদালত : মিডিয়া : পুলিশ

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। বিচারক জাভেদকে পুলিশ বেচারীরা ফেনসিডিলসহ গ্রেফতার করে বিপাকে পড়েছে। নিজেদের চাকুরী বাঁচানো দায়। বিচারক বলে কথা। ফেনসিডিলসহ আটক বিচারক জাবেদ ইমামকে মিডিয়ার সামনে হাজির করার ঘটনায় পুলিশের রমনা জোনের উপ-কমিশনারসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম এম এ সালাম বৃহস্পতিবার এই আদেশ দেন।
বিচারক আদেশে বলেন, ক্ষমতার অপব্যবহার ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের কারণে এই পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে বিভাগীর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেয়া হলো।
এছাড়া সাত দিনের মধ্যে এই কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশের ‘নন-ক্রাইম জোনে’ পদায়নেরও নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর ইডেন কলেজের সামনে একটি মাইক্রোবাস থেকে পুলিশ ৩৪২ বোতল ফেনসিডিল ও একটি রিভলবার উদ্ধার করে। ওই গাড়ি থেকে জাবেদ ইমামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। রোববার জামিনের আবেদন নাকচ করে আদালত জাবেদ ইমামকে কারাগারে পাঠান। তাকে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে পুলিশের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হতে ৩ ডিসেম্বর নির্দেশ দেয়া হয়।
আদালত বলেছেন, যেভাবে গণমাধ্যমের সামনে বিচারক জাভেদ ইমামকে হাজির করা হয়েছে তা আইনের পরিপন্থী। যা গুরুতর অন্যায়। আদালত আরও বলেছেন, পুলিশ একজন আসামিকে নিয়ে এভাবে মিডিয়া ট্রায়াল করতে পারে না। বিচারের আগেই কাউকে এভাবে হাজির করার বিধান নেই।
এখন প্রশ্ন হচ্ছে- আমরা প্রতিদিন জাবেদের মতো বহু ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির হতে দেখি। সর্বশেষ ৫ ডিসেম্বর পরিচালক শওকত আলী ইমনকে মিডিয়ার সামনে হাজির করতে দেখাগেছে। তখনতো কোন আদালত এ বিষয়ে কিছু জানতে চান না।

২। কেমন হবে যেদিন আমরা জানতে পারব ‘জঙ্গী, সন্ত্রাসী, চরমপন্থী নামে যাদের মানুষের সামনে তুলে আনা হত তারা বেশির ভাগই ছিল নির্দোষ, নিরীহ বা অনেক ছোট মাপের ক্রিমিনাল’? কেমন হবে যেদিন আমরা জানতে পারব ‘কিছু মানুষকে রাস্তাঘাট থেকে ধরে নিয়ে স্রেফ জানের ভয় দেখিয়ে চুপ করিয়ে বুকের উপর জঙ্গী-সন্ত্রাসী-চরমপন্থী লিখে সেঁটে দিয়ে মিডিয়ার সামনে তুলে ধরা হয়েছিল, মিডিয়াও অবলীলায় প্রচার করে গেছিল, কারণে এই পদ্ধতিগত সন্ত্রাস করার ব্যাপারে মিডিয়া ও শৃঙ্খলা বাহিনীর মধ্যে যোগসাজস হয়েছিল’? সেই দিন আমরা জনগণ নিশ্চয় অবাক হব না কারণ মুক্ত বাজারে ভোক্তার চাহিদা খেয়াল রেখেই তো পণ্য তৈয়ার হয়। আমরা ভোক্তা সমাজ তো অনেক আগে থেকেই কিছু মানুষকে থেতলে দেওয়া দেখতে চাইছি। রাষ্ট্র-প্রশাসন-গণমাধ্যম শুধু তার যোগানদারি করল। ( ২ অংশটি ফেইসবুক থেকে নেয়া)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×