somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিল্লীর কায়দায় ধর্ষণ : বাংলাদেশ কি আরেকবার গর্জে উঠবে ? লিঙ্গ কেটে দেয়া হোক

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারে দিল্লীর কায়দায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ধর্ষণ ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের মানরা এলাকায় বৃহস্পতিবার বিকেলে চলন্ত বাসে এক যাত্রীকে ওই বাসের চালক ও হেলপার ধর্ষণ করে সড়কের পাশে ফেলে দিয়েছে। ধর্ষিতা ঢাকার আশুলিয়া এলাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন। সেখান থেকে তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে বাসে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন।
এ ধর্ষিতা মেয়েটি দিল্লীর মেয়েটি মতো মেডিকেল ছাত্রী বা হয়বা সুন্দরীও নই। এটা নিশ্চিত কোন গরীব ঘরের মেয়ে।
এখন প্রশ্ন হচ্চে- বাংলাদেশে কি ইনডিয়ার মতো ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হবে ? হবে বলে মনে হচ্ছে না।
দিল্লীতে তরুণী ধষর্ণের ঘটনার পর থেকে বাংলাদেশেও একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। এ নিয়ে কিছু আন্দোলন হলেও তেমন সাড়া জাগাতে পারেনি। কারণ বাংলাদেশের মানুষের কোমরের জোর কমে গেছে। সরকার-বিরোধী দল, মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সব শ্রেণী সুবিধাবাধী। সবাই পুজিবাদী। সাধারণ মানুষকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার মতো কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি নেই।
আরেকটি বিষয় লক্ষণীয়, ধষর্ণের ঘটনা একটার সঙ্গে আরেকটার অনেক মিল রয়েছে। যেমন দিল্লীর সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মিল। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনাগুলোর বিশ্লেষণ করলে একটির সঙ্গে আরেকটি মিল খুজেঁ পাওয়া যাবে।
এ প্রসংঙ্গে মনোবিজ্ঞানী অধ্যাপক মেহতাব খানমের একটি কথা মনে পড়ে যায়, রাজধানীতে শিশু সামিউল মা ও প্রেমেকের হাতে খুন হওয়ার ঘটনার পর বেশ কয়েকটি ঘটনা ঘটে। পরে মানবজমিন পত্রিকায় প্রকাশের জন্য আমি মেহতাব খানমের মন্তব্য জানতে চেয়েছিলাম। তখন তিনি বলেছিলেন, এ গুলো লিখে কি আপনারা সামাজিক ব্যাধী বন্ধ করতে পারবেন? মিডিয়ার প্রকাশের কারণে একটি ঘটনা ঘটলে একই কায়দা আরো বেশ কয়েকটি ঘটনা ঘটে। এটা একধরণের সামাজিক ফোবিয়া। এটা বন্ধ করতে হলে জনসাধারণের মধ্যে জাগরণ ঘটাতে হবে। সেটা নিয়ে আমরা বা মিডিয়া কথা বলতে পারে। এরপর থেকে সমাজের অনেক ঘটনা মেহতাব খানমের বক্তব্যের সঙ্গে মিল পেয়েছি।

এখন ফিরে আসি, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ধর্ষণের ঘটনা প্রসংগে- সাংবাদিকদের দেয়া তথ্যমতে মানিকগঞ্জ সদর সার্কেল এএসপি কামরুল ইসলাম জানান, ওই গার্মেন্টস কর্মী গ্রামের বাড়ি যেতে দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি লোকাল বাসে উঠে। বাসটি মানিকগঞ্জের কাছাকাছি এসে বিকল হয়ে পড়লে সকল যাত্রী নেমে যায়। ওই নারী হেলপারের কাছে টাকা ফেরত চাইলে খুচরা টাকা নেই বলে হেলপার তাকে অপেক্ষায় রাখে। কিছুক্ষণ পর বাসটি সচল হয়েছে বলে ওই নারী যাত্রীকে বাসে উঠতে বলে। সে সিটে গিয়ে বসলে বাসটি ধীর গতিতে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।
কিছুদুর এসে বিকেল সাড়ে ৩টার দিকে ওই স্থানে পৌঁছে হেলপার বাসটি চালাতে থাকে আর চালক দিপু মিয়া ওই নারীকে বাসের পিছনের সিটে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
বাসের জানালা দিয়ে রাস্তার পাশ থেকে হান্নান মিয়া নামে এক হকার (বাদাম বিক্রেতা) এ দৃশ্য দেখে অন্য একটি বাসে উঠে পিছু নেয়।
বাসটি মানরা এলাকায় পৌঁছলে চলন্ত বাস থেকে ওই নারীকে ফেলে দেয়া হয়। এরপর ওই হকার তাকে উদ্ধার করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এনে পুলিশে খবর দেয়।
পরে ধর্ষণের অভিযোগে চালক মানিকগঞ্জ সদর উপজেলার গুড়কী গ্রামের আতরাফ হোসেনের ছেলে দিপু মিয়া (৩০) ও হেলপার ধোলাপাড়া গ্রামের দিদু মিয়ার পুত্র আবুল কাশেমকে (২৮) গ্রেফতার করে পুলিশ।
ধর্ষিতা ঢাকার আশুলিয়া এলাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন। সেখান থেকে তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে বাসে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন।
বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার ফলে সব মহল থেকে ধর্ষকদের প্রকাশ্যে ফাসিঁর দাবী উঠেছে। আমি এ দাবীর পক্ষে না। কারণ মানুষ মরে কে কয়দিন মনে রাখে। আমার দাবী ধর্ষকদের পুরুষ লিঙ্গ কেটে দেয়া হোক। যাতে বাকী জীবন সবাই জানে ধর্ষণ করার ফলে তার লিঙ্গ কেটে দেয়া হয়েছে। এতে ধর্ষক মৃত্যদন্ড থেকে বেশি শাস্তি পাবে। কারণ সে জীবিত থেকেও মৃত।


সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×