সেদিন
১৯ শে মে, ২০১০ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন--
সদ্য অতিক্রান্ত উৎসবের
রং ছাপিয়ে
তোমার শরীরে
ভর করেছিলো একটি আকাশ:
তার গাঢ় নীলে মাথা গুঁজে
একগুচ্ছ তারা মিটমিট করে
জ্বলছিল আর বলছিল
আজ তোমার মন ভালো নেই।
তাদের বিকল্প অস্তিত্বে ছিল
সর্ষের হলুদ ফুলের মায়া।
আমার দৃষ্টি তবু প্রজাপতি ভঙ্গিমায়
বারবার ছুঁয়ে গিয়েছিল
তোমার অনুঢ় ভূগোল,
চোখের পাতায় এলানো
গোলাপী বিকেলটিকে দিয়েছিল
একটি একান্ত সন্ধ্যার প্রতিশ্রুতি--
এবং প্রতীক্ষায় ছিল
তোমার ঠোঁটের কোন থেকে একটি রঙধনু
অবিশ্বাস্য বঙ্কিমতায়
ছেদ করবে দিগন্তের আভা
তার সাতরঙে গা ভাসিয়ে
অনন্ত যাত্রায় প্রস্তুত ছিল
আমার না লেখা
দুখী কবিতাটি;
এমন কি কয়েকটি পাখি
গেয়ে উঠেছিল বিদায়ের সঙ্গীত
উৎসবি মেজাজে।
কিন্তু তোমার হেলানো ছায়া
ক্রমশ মজে গিয়েছিল
কোন এক সংখ্যালঘুর
পরিত্যাক্ত ভিটের জঙ্গলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন