একটা জীবন সাদা-কালো!
২১ শে মে, ২০১০ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা জীবন সাদা-কালো
ভেবেছিলাম জ্বালব আলো
কীসের মাঝে কী যে হল
স্বপ্নেরা সব মুখ লুকালো।
কিছুই যে আর হল না ঠিক
সবি যেন চলছে বেঠিক
গেল গেল জীবন আমার
রসাতলে ডুবেই গেল।
পাই না খুঁজে কোন দিশা
চোখেতে ঘোর অমানিশা
ঘষায় ঘষায় উঠছে ছাল
পথে পথে টালমাটাল।
কোথাও ছেঁড়া কোথাও ফাঁসা
করছি রিফু ধরছি আশা
আসলে সুদিন পুষিয়ে নেব
দুঃখ সুদে মূলে—
ভাবতে ভাবতে কখন দেখি
সেলাই গেছে খুলে।
সেই যে কবে জীবনটাকে
গায় পরেছি জন্মডাকে
তেল-কালি আর ঘামে কাদায়
গন্ধ ছোটে শ্বাস নেওয়া দায়;
দগদগানো দাগে ভরা
কোথায় বল থুই—
কোন ভাবেই দাগ ওঠেনা
যতই আমি ধুই।
হচ্ছে জীবন ফালি ফালি
প্রাণপনে তাই মারছি তালি
হলদে লাল আর নীল সবুজে
যখন যেটা পাচ্ছি খুঁজে
যায় না চেনা জীবনটা আর
রঙ-বেরঙের তালির বাহার
তালির ভীড়ে যায় হারিয়ে
যৌবনেরই দিন—
বুঝতে পারি হবে না শোধ
বেঁচে থাকার ঋণ।
মারতে তালি দিন চলে যায়
দুঃখ করার সময় কোথায়
তবু দুঃখ পেলাম তখন
হঠাৎ হেসে বললে যখন
হাউ সুইট ও মাই ডিয়ার
তুমি খুব রঙিণ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন