পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না!
২৭ শে মে, ২০১০ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না!
আকাশ ছিল বাতাস ছিল
ছিল চন্দ্র তারা
রোদ ঝলমল দিন ছিল আর
ছিল বৃষ্টিধারা।
নদীর জলে ভাসলে শুধু
নদীর গল্প শুনলে না—
মুখস্থ পথ হেঁটে গেলে
না কুড়ালে না হারালে
নিজের মতো চলতে গিয়ে
পথ হারাতে শিখলে না--
পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না!
দেখলে চেয়ে অনেক কিছু
নানা রঙের মেলা
ছককাটা ঘর বানিয়ে তাতে
খেললে অনেক খেলা।
সারাজীবন জিতে গেলে
হারার সুখতো বুঝলে না--
পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না!
অনেক করে খুঁজলে কাকে?
সকাল দুপুর সাঁঝে
ডাকার আগেই বসেছিলাম
আমি তোমার মাঝে।
আয়নাতে মুখ দেখলে কেবল
নিজের দিকে চাইলে না--
রূপের নেশায় চোখ মাতালে
অরূপ রূপকে জানলে না--
পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন