একটি মুখস্থ কবিতা
০১ লা জুন, ২০১০ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুখস্থ মুখ
মুখস্থ সুখ
মুখস্থ কারবার
এই সংসার
আশা নিরাশায়
মুখস্থ বারবার।
মুখস্থ হাতে
মুখস্থ খাতে
মুখস্থ খরচায়
কাটে রাতদিন
মুখস্থে লীন
মুখস্থ চর্চায়।
মুখস্থ পড়া
মুখস্থ লেখা
মুখস্থ এই পাশ
মুখস্থ ভাষা
ভিতরে বাহিরে
মুখস্থ বিশ্বাস।
মুখস্থ কবি
মুখস্থ ছবি
মুখস্থ অনুভব
মুখস্থ বোধ
মুখস্থ ক্রোধ
মুখস্থ বিপ্লব।
মুখস্থ তাপে
জ্বলিছে আগুন
মুখস্থ লাকড়ি
মুখস্থ শেষে
মুখস্থ বেশে
মুখস্থ চাকরি।
মুখস্থ জ্ঞান
মুখস্থ ধ্যান
মুখস্থ অন্তর
সবি মুখস্থ
স্বপ্নে জাগনে
মুখস্থ মন্তর।
মুখস্থ প্রেম
মুখস্থ সাথী
মুখস্থ সব কথা
মুখস্থ ভীড়ে
মুখস্থ নীড়ে
মুখস্থ বনলতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন