somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দুপুর!

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি দুপুর মগ্ন কিশোর দরজা খোলা
একটি দুপুর কেমন যেন আপন ভোলা
একটি দুপুর গুটি গুটি কাছে আসে
একটি দুপুর থমকে থাকে বুকের পাশে;

একটি দুপুর হঠাৎ করেই দমকা হাওয়া
একটি দুপুর নিঝুমপুরি ভূতে পাওয়া
একটি দুপুর চুপিচুপি একলা মাঠে
একটি দুপুর ঝিম মেরেছে পুকুর ঘাটে;

একটি দুপুর স্বপ্ন আনে বইয়ের পাতায়
একটি দুপুর আঁকছে ছবি ছেঁড়া খাতায়
একটি দুপুর ঘরের চালে কুমড়ো ফুলে
একটি দুপুর দুলছে শাখায় দুলে দুলে;

একটি দুপুর চমকে ওঠে ঘুঘুর ডাকে
একটি দুপুর যেতে যেতে একটু থাকে
একটি দুপুর ভাঙ্গছে শাসন ইচ্ছে মত
একটি দুপুর রক্ত ঝরা গভীর ক্ষত;

একটি দুপুর ছাদের কোনে হাসাহাসি
একটি দুপুর যায় শুনিয়ে স্মৃতির বাঁশি
একটি দুপুর করছে হিসাব গোপন ব্যাথার
একটি দুপুর পায় না খুঁজে নিজেকে আর;

একটি দুপুর পোয়াচ্ছে রোদ গুটিশুটি
একটি দুপুর খিলখিলিয়ে লুটোপুটি
একটি দুপুর ঝিকিয়ে ওঠে হালের ফালে
একটি দুপুর ক্লান্ত কিষাণ জমির আলে;

একটি দুপুর রঙিন ফিতের চঞ্চলতা
একটি দুপুর তেপান্তরের কল্পকথা
একটি দুপুর পথে পথে ফেরিয়ালা
একটি দুপুর খুলেছে তার মনের ডালা;

একটি দুপুর কাটছে জাবর আপন মনে
একটি দুপুর ঘুমিয়ে থাকে ঘরের কোণে
একটি দুপুর ঢেঁকি ঘরে তুলছে তেহাই
একটি দুপুর ঘড়ির কাঁটা সময় যে নাই;

একটি দুপুর ঝাপসা চোখে ছবি আঁকে
একটি দুপুর হারিয়ে গেল পথের বাঁকে।
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

×