somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারো ভোটটা আওয়ামী লীগকে দিবেন কারণ .........

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগকেই আবার ভোট দিতে কয়েকটি কারণ
১,জননিরাপত্তা! আওয়ামী লীগের আমলে সবার প্রাণ হাতের মুঠোয় থাকে ৷ যে কোন সময় হাত ফসকে পড়ে যেতে পারে ৷ ছাত্রলীগের চাঁদাবাজী টেণ্ডারবাজী অতিষ্ঠ করে তুলেছে জনজীবন ৷ প্রশাসনের অবহেলার সুযোগে ছিন্তাই চুরি যে কোন সময়ের তুলনায় অনেক বেশী ৷ একজন মানুষ ঘর থেকে বেরিয়ে আবার নিরাপদে ঘরে ফেরাটা ছিল কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল ৷
শুধু ছাত্রলীগ নয়, এ দলের কয়েকজন এমপি স্পষ্ট খুনি হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে ৷ এমনকি নিজ এলাকার মানুষের উপর গুলি চালানোর দৃষ্টান্ত ও স্থাপন করেছে এ দলের এক অহংকারী এমপি ৷
জননিরাপত্তার জন্য হুমকি সন্ত্রাসীদের সরকারি পৃষ্ঠপোষকতা এবারই ছিল সবচেয়ে বেশি ৷ শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ছুটির দিনে জরুরীভিত্তিতে মুক্তিদান,ওসির মাধ্যমে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, হাজার ও মানুষের মৃত্যুর জন্য দায়ী কাজকাম ফ্যাশনের মালিক দেলোয়ার কে দলীয় বিবেচনায় গ্রেফতার না করা ও রানা প্লাজার মালিক যুবলীগের সভাপতি রানা কে গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া কি এদেশের শ্রমিকদের সাথে চরম উপহাস নয়?
এ ছাড়া বিরোধী দলের উপর,মতের উপর নির্যাতন যে কোন সময় থেকে সীমা অতিক্রম করেছে! বিরোধী দলকে মোকাবেলা করতে যে মর্মে এ দলের এমপি মন্ত্রীরা হুমকি দেন যেন এ দেশের বৈধ নাগরিক এবং মানুষ শুধু তারাই!
২,দুর্নীতি এই সরকারের আমলে দুর্নীতি শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেকদেশের হিসেবে ও নজীরবিহীন ৷ বিএনপি ও দুর্নীতি করেছে কিন্তু সেটাকে কয়েকসংখ্যা দিয়ে গুণ করলে আওয়ামী সরকারের কাছাকাছি আসতে পারে ৷
শুধু পদ্মাসেতুর নকশা করতে গিয়ে ৫০০ কোটি টাকা হজম করেছে জনৈক আওয়ামী লীগ "দেশপ্রেমিক "এমপি! এছাড়া হলমার্কের ২ হাজার ছয়শ কোটি টাকা দুর্নীতিতে এ সরকারের বেশ কিছু কর্মকর্তার স্পষ্ট হাত রয়েছে ৷ যদি ও নিরপেক্ষ (?)দুর্নীতি দমন কমিশন তাদের নাম বাদ দিয়েছে ৷ এছাড়া বিসমিল্লাহ গ্রুপের ১৩ শ কোটি টাকা দুর্নীতি,রেলের কালো বিড়ালের দুর্নীতি, দলীয় বিভিন্ন দরবেশ সহ ক্ষমতাসীন দলের কয়েকজন এমপির শেয়ার বাজার থেকে নজীরবিহীনভাবে টাকা উত্তোলন অসংখ্য বিনিয়োগ কারীকে পথে বসিয়েছে ৷ আত্মহত্যাকারীর সংখ্যা ও কম নয় ৷ এছাড়া সোনার ছেলেদের ক্ষমতার দাপটে কোটি কোটি টাকার টেণ্ডার ছিন্তাই তো কোন বিষয় নয়! কারণ এ সরকারের জনৈক তালুধোলার কাছে তো চার হাজার কোটি টাকা ও কোন ব্যাপার নয় যদি ও হেফাজতের কথিত ৮৫ কোটি টাকা তাদের কাছে অনেক বেশী!
৩, সংবিধানের অপব্যবহার : যাদের চোখ আছে তারা স্বীকার করতে বাধ্য হবেন যে এ সরকারের আমলে সংবিধানের দোহাই দিয়ে সংবিধান এবং ক্ষমতায় অপব্যবহার হয়েছে সবচে বেশী ৷ রাষ্ট্রপতি কর্তৃক স্পষ্ট খুনি ফাঁসীর আসামী কে দলীয় বিবেচনায় ক্ষমা করার ঘটনা ২৫ জনের মধ্যে এ সরকারের আমলেই ঘটেছে সবচে বেশী ২১ টি! নিজেদের ইচ্ছামত সংবিধানে কাটছাঁট করে সংবিধান কে দলীয় সংবিধানে পরিণত করেছে বলা যায়!
৪,ক্ষমতাসীনদের অসংযত বাক্যালাপ! যারা লীগরোগে আক্রান্ত নন তারা অনেক আগেই বুঝে থাকবেন আশা করি, বিরোধী দল,বিরোধী মত,বিরোধী ব্যক্তিকে লক্ষ্য করে এ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কতিপয় " এমপি মন্ত্রী প্রচুর পরিমাণ অসংযত বাক্য ব্যবহার করেছেন ৷ জনগণ কে স্টুপিড, রাবিশ, নসেন্স বলা, নিজে নারী হয়ে ও আরেকজন নারীকে জড়ইয়ে যে রসময় আসার প্রধানমন্ত্রী করেছে তা খুবই লজ্জ্বাজনক!
উপরের প্রত্যেকটা ক্যাটাগরিতে বিএনপির কমতি যে নেই তা বলছিনা, কিন্তু যাদের চোখ আছে কিন্তু চোখে রঙিন চশমা নেই অথবা মহিষের চামড়া না যাদের তারা স্বীকার করবেন যে আওয়ামী লীগের তুলনায় বিএনপি অনেক কম ছিল ৷
লিখলে শেষ বে না তাই ক্ষান্ত দিলাম ৷
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×