somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্যালাক্সি এস 7 বাজারে ৷ স্যামসাং এর দামী সেট যা কিনতে চান তাদের জন্য ৷

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোম্পানির সাথে আমার কোন বিদ্বেষ নেই ৷ তবে হয়তো কিছু মানুষের উপকার হতে পারে তাই বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি ৷
আমি সৌদি আরব থেকে স্যামসাং গ্যালাক্সি নোট 5 কিনেছি ৷
এরপূর্বে দেশীয় কোম্পানি ওয়ালটনের দুটি হ্যান্ডসেট ব্যবহার করেছি ৷ 12,000 ও 15,000 টাকা দামের ৷
নোট ফাইভ কেনার পর থেকে স্যামসাংয়ের এই পেইজটি তে নিয়মিত চোখ রাখতাম ৷ দেখতাম খুব কম মানুষই তাদের সেটের সার্ভিসে সন্তুষ্ট ৷ চার্জ থাকে না ৷ ফুল হতে বেশি সময় নেয় ৷ সফটওয়্যার আপডেট নেয় না ৷ ইন্টারনেট ব্রাউজারে সমস্যা করে ৷
নোট ফাইভ দামী একটি সেট ৷ বাংলাদেশে এখনো 69,000 হাজার টাকা দাম ৷ এর দাম অনুযায়ী পারফরমেন্সে সন্তুষ্ট নই ৷
15000 টাকা দামের সেটের তুলনায় পারফরমেন্স তেমন নয় ৷ সমমানের ব্যাটারি হলেও চার্জ শেষ হয় দ্রুত ৷ ফাস্ট চার্জারের ক্যাবল নস্ট হয়ে গেছে ৷ শুধু আমার নয় ৷ ইন্টারনেট ঘেঁটে দেখেছি আরো অনেকেরই ৷ তবে সার্বিক বিবেচনায় ভালো ৷
20000এর নিচে এবং 30000 এর উপরের কিছু স্যামসাং সেট আমার কাছের কিছু আত্নীয় স্বজন ব্যবহার করেছে ৷ দেশীয় সেটে যেসব গেমস স্মুথলী চলে সেগুলো এই সেটগুলোতে হয় ক্র্যাশ করে গ্রাফিক্স, নয়তো সেট প্রচুর গরম হয় ৷ এছাড়া আরো কত সমস্যা আছে এগুলো তো পেজে চোখ পড়লেই বোঝা যায় ৷
যে কথাটা বলতে চাই অভিজ্ঞতা হতে তা হলো, 30000হাজারের কমে স্যামসাংয়ের সেটগুলোর সার্ভিস তেমন ভালো না ৷ যারা ব্রান্ডের সেট ব্যবহারের ভাব নিতে চান তারা কিনতে পারেন ৷ তবে রিয়েল অ্যান্ড্রয়েডের সার্ভিস নিতে চান তাদেরকে পরামর্শ দিব ওয়ালটন, অপ্পো, সিম্ফনি বা অন্য কোন কোম্পানির সেট কেনার ৷
কারণ হলো স্যামসাং সহ বিশ্বমানের কোম্পানিগুলো উন্নতমানের রাষ্ট্রগুলোর কথা চিন্তা করে সেট বানায় ৷ তাই আমাদের 30000 হাজার তাদের কাছে কয়েকশো ডলারের সমান ৷
পক্ষান্তরে দেশীয় কোম্পানিগুলো দেশের মধ্য আয়ের মানুষের কথা ভেবে সাধ্যের মাঝে সবটুকু দেয়ার চেস্টা করে ৷ তাই ভেবে দেখুন কোনটি ভালো হবে ৷
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×