somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তনু হত্যার বিচার চান? তাহলে আপনার জন্যই এই লেখা !!

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তনু হত্যার বিচার চাই না।
আপনি তনু হত্যার বিচারের দাবিতে বিপ্লবি হচ্ছেন?
একটু থামুন।
================

আগে বলুন, আমাদের দেশে কি এই প্রথম কোন হত্যাকান্ড ঘটলো?
তনুর মাই কি প্রথম মা যার বুক খালি হয়েছে?
নিশ্চই না।আজকের পত্রিকার পাতা খুলুন, নতুন আরও কয়েকটি হত্যার খবর পাবেন।
তাদের বিচার কেন চাইছেন না?

ঐ যে সীমান্তের কাটাতারে আমার এক বোনের ঝুলন্ত লাশের
একটি ছবি দেখেছিলেন মনে পড়ে?
মেয়ের নামটা মনে আছে? অনেকেই হয়তো নামটাও ভুলে গেছেন।
তার প্রতিবাদে কিছু করতে পেরেছিলেন? একটা মিছিল কি করতে পেরেছিলেন?
তনুর তো লাশটা পাওয়া গেছে, অনেকের তো লাশটাও পাওয়া গেল না।
এ পযন্ত কতজন গুম হয়েছে জানেন? বিচার চেয়েছেন?
তখন আপনি কই ছিলেন?

তনুই কি শুধু জাতির বোন আর কোন বোন নাই? ভাই নাই?
তাই বলি বিপ্লবি হয়েন না। কাজের সময় তো কিছুই করতে পারেননি।
এখন শ্লোগান দিবেন আপনি, ফল উঠবে আরেকজনের ঘরে।
কাজের কাজ কিন্তু কিছুই হবে না।

শুনেন, খোলা চোখে অন্য ইস্যুগুলোর মারপ্যাচ বুঝে যখন বলেন
এই ইস্যুটা আনা হয়েছে ঐ ইস্যুটা ঢাকার জন্য।
বা এই ইস্যুটা আনা হয়েছে ঐ সুকমটা সাড়ার জন্য
তাহলে এই ঘটনার পেছনে অন্য কিছু খুঁজছেন না কেন?

কি ভাই ক্ষেপলেন?
মনে করছেন আমার মধ্যে সন্দেহ করার বাতিক আছে?
হ্যা ভাই আছে। কিছু করার নাই। নিজের চোখে যা দেখি তাও বিশ্বাস করি না।
করতে চাই পারি না।

ভাই, এটা কেন বুঝেন না,
উপরওয়ালার আদেশ বা ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না।
প্রতিটা ঘটনার পিছনেই ঘটনা থাকে। উদ্দেশ্য থাকে ।
নিশ্চিত করেই বলতে পারি এখানেও আছে।
কোন বিশেষ উদ্দেশ্যে যদি এই হত্যাকান্ড নাও ঘটে,
তাহলে এখন উদ্দেশ্য সৃষ্টি হবে।

আর হ্যা, তনু জীবন গেছে এটা সত্যি।কি ঘটার কারণে গেছে
বা কি ঘটানোর জন্য গেছে জানি না।
তবে যে কারণেই হোক তনুর জীবন গেছে। এর নিন্দা জানানোর ভাষা নাই।

তবুও আমি তনু হত্যার বিচার চাই না।
বিচারের দাবিতে বিপ্লবি হতে চাই না।
আপনি বলবেন, আমি ভীতু, হ্যা আমি ভীতু।
তবে আমি বিচার চাই না
এ কারণে নয় যে, আমি ভীতু।

আমি বিচার চাই না এ কারণে যে, আমাদের শ্লোগানের
ভীরে অন্য কারো হাহাকার যাতে বিলীন না হয়ে যায়।
বিচার চাই না
এ কারণে যে, আমাদের শ্লোগানের উত্তাপ যেন
মিছিলের সামনের সারির মানুষগুলোর সখ আহ্লাদ পূরনের মাধ্যম না হয়।

তাই বলি, তনুর জন্য যদি আপনার কষ্ট লাগে
তাহলে অযথা শ্লোগান দিয়েন না।
তিনবার সূরা এখলাস পড়ুন।
একবার সূরা ইয়াসিন পড়ুন।
বিশ্বাস করুন এতে তনুর অনেক উপকার হবে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×