somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতে ইসলামীর আলাদা প্রার্থী দেয়াকে আমি ব্যাক্তিগতভাবে ধন্যবাদ জানাই।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলাদা প্রার্থী দেয়া মানে আওয়ামীলীগকে পাশ করানো, বিএনপিকে ফেল করানো- এই অভিযোগ দীর্ঘদিন চরমোনাইর পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে বহন করতে হয়েছে।

তেতুল বনে বসন্ত এসেছে মর্মে অনেক ইসলামিস্ট ভাইয়েরা হেফাজতকে নিয়ে ট্রল করেছেন। কিন্তু আল্লাহ সকলের জন্যই যে বসন্ত ফাগুন শীতকাল বরাদ্ধ রেখেছেন কেউ কি জানত আগেভাগে?

এহসানুল মাহবুব জুবায়ের ভাইয়ের বক্তব্য শুনলাম। অনেক কথাই বলেছেন, কিন্তু সরকারের বিরুদ্ধে একটা কথাও বলেননি। এটাও আমার কাছে দূরদর্শী বক্তব্য মনে হয়েছে। যেকোন ফর্মে মাঠে উপস্থিত থাকাটা জরুরী ছিল। সেটা করেছেন।

বিএনপি মনে করে ইসলামপন্থী দলগুলো আর যাবে কই, আমাদের কাছেই ফিরে আসতে হবে বারবার। এবং আমরাও বিভিন্ন সময়ে সেই রকম মনোভাব দেখিয়েছি। কিন্তু সেই ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে নিজেরা যদি এক হতে পারতাম তাহলে চিত্রটা হত অন্যরকম। এমন অনেক আসন রয়েছে যেখানে ইসলামী দলগুলো আলাদা প্রার্থী দিয়েছেন। তাদের ভোট যোগ করলে দেখা যায় ইসলামী দলের ভোট সবার চেয়ে বেশি।

আমাদের অনেকের মধ্যেই এমন একটা মনোভাব ছিল কয়েক বছর আগে যে, আমরাই একমাত্র।

আশাকরি আওয়ামীলীগ এসে সেই ধারণা ধুয়েমুছে ডাইরেক্ট বংগোপসাগরে ফেলে দিয়েছে। আওয়ামীলীগ কে বরং এজন্য ধন্যবাদ দেয়া উচিত ইসলামী দলগুলোর পক্ষ থেকে।

আগামী দিনে সকল ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইলেকশন করতে পারেন, অন্তত ইসলামের স্বার্থের অনুকুলে কিছু কাজ করাতে পারেন, যেকোন জোটে গেলে একসাথে যান তাহলে তা হবে যুগান্তকারী।

আর যদি এক হতে না পারেন, দ্বীনের স্বার্থের চেয়ে দলীয় এবং ব্যাক্তিগত স্বার্থকে প্রাধান্য দেন তাহলে আমি বরং আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাইব।

আওয়ামীলীগ আরেকদফা ক্ষমতায় এসে মোল্লা মৌলভীদের, ইসলামপন্থীদের পিটিয়ে এক করবে, এতে কোন সন্দেহ নেই।

তুমি আরেকবার আসিয়া/ যাও মোরে কান্দাইয়া..


সাইমুম সাদী
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×