মানিব্যাগের ছোট নোটটাই সময়মতো কেন্দ্রীয়চরিত্রে অভিনয় করে,
নদীতে নামার আগে তাই ফেসটুন অলঙ্করণ কম গুরুত্বপূর্ণ না;
বেশি মাইনে পাওয়ার পরও যে চাতকী ছোট বেশবাসে অতি উত্তরাধুনিক হয়
তার চোখের শীতশৈশব কি মিথ?
বাসে ঝুলে চলা চামচিকাপ্রাণ- জেনো,
পরিপূর্ণ সময়ে হালির লেবুরাও স্বতন্ত্র মূল্য পায় পাক
বেগারখাটা মজুরদের ঘামই প্রকৃত শিল্পী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



