somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরিফ শামসুল
আমি কবিতা লিখি ও আবৃত্তি করি। কৈশোর কাটিয়েছি মঞ্চনাটকের কাজ করে। সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকতে ভালো লাগে। শখের বশে পড়াশুনা করেছি বাংলা ভাষা ও সাহিত্যে। পৈতৃক নিবাস রাজবাড়ির জেলার পাংশায়।

বাবার ছাতা ও সরলরেখা

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরলরেখার শেষবিন্দু পর্যন্ত বাবা জোর কদমে চলতেন। তারপর আর বক্ররেখায় এগিয়ে কারো ঘরে আশ্রয় চাইতেন না। অথচ মাথার আধাহাত উপর দিয়ে যে ছাতাটা বয়ে বেড়াতে দেখেছি, তার ছায়া কখনোই দীর্ঘতর হত না।
.
বছর বছর আমাদের জামা-কাপড় ছোট হয়ে শরীর থেকে নেমে যেত, দুই পা কামড়ে ধরত পুরনো জুতো। আমরা বাবার পা কামড়ে গুটিসুটি হয়ে পড়ে থাকতাম ছাতাটির ক্ষুদ্র ছায়ায়।
.
সেই থেকে অন্তত একটা বড় আকারের ছাতার প্রয়োজন ছিল। যেটির ছায়ায় ছোটখাট রাজসিংহাসন থাকবে বাবার জন্য। আমরা সবাই সেখানে ঘিরে দাঁড়াব।
.
কেবল একটিমাত্র বড়ছাতা বছর বছর খুঁজে বেড়িয়েছি স্কুলের কক্ষে কক্ষে, খেলার মাঠে আর মহাবিদ্যালয়ে। সাথে বাবার ছাতার মাপ থাকত টুকরো-কাগজে। এবড়ো থেবড়ো কিংবা পিচপথে শক্ত জুতোয় ভর করে, বাসে ঝুলে ঝুলে গিয়ে তকতকে সাহেবদের সামনে ঘর্মাক্ত মুখ নিয়ে আনাড়ি চোখে এদিকওদিক ছাতা খুঁজেছি, শুধু একটি বড় ছাতা।
.
বৃষ্টি চেয়ে আষাঢ়ের আকাশের নিচে গিয়ে বারবার সৌরসেদ্ধ হই। ঘরকুনো ইঁদুরের মতো বাবার ছাতার নিচে ফিরে আসি ফের। প্রতিবছর এরকম ছলনার আষাঢ় আসে। সংকল্পবদ্ধ রোদ আর নির্বোধ ভারী বর্ষণ আকাশ ছিঁড়ে নামে; ছাতার দেখা কিন্তু মেলে না।
.
এযুগে ছাতাগুলো সব মায়াহরিণ। সেকেন্ডে সেকেন্ডে জোরকদম এগিয়ে চলি সরলরেখা বরাবর; শেষবিন্দু মেলে না, মেলে না। বক্ররেখার আধিপত্যের যুগে দৈনিক পত্রিকায় নতুন নতুন জ্যামিতিক সমাধান ছাপা হয়। কেবল সরলরেখা আজো অতীত অথচ কী অস্পৃশ্য! বাবার সরলরেখা কী অদ্ভুত অস্পৃশ্য!
...
18.06.2016
বাবা দিবস
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×