তুই পানিতে নামার আগেই পত্রিকায়
ম্যানিপুলেট করে তোর গোসলের ছবি ছেপে দেয়;
খাদেমরাও তোর চেনা।
নামা না-নামা নিয়ে এখন তাই এত দোটানা!
দ্বিধা-ভয়, নামি নামি অভিনয়।
.
আমার হিমসাঁতার দেখে তোর ক্রূর মুখ।
.
অথচ তোর এই উত্তপ্ত গ্রহ শীতল রাখে
অবিরাম সাঁতরে চলা আমার বরফ বুক।
-
© আরিফ শামসুল
24.01.2017
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



