somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতির নামে দায়মুক্তি............এই হচ্ছে আমাদের দেশের অবস্থা

২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক না থাকলেও খুন ও ডাকাতির মামলাগুলো রাজনৈতিক রূপ দিয়ে আসামিদের ছেড়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক। কিছুদিন আগে মিরপুরে একটি হত্যা মামলা থেকে চিহ্নিত সন্ত্রাসী শাহাদতকেও বাঁচানোর চেষ্টা করেছিল রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলা প্রত্যাহারসংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটি। কিন্তু প্রথম আলোয় এ-সংক্রান্ত প্রতিবেদন ছাপা হওয়ার পর শাহাদতকে ফের তালিকাভুক্ত করে মামলাটি পুনর্জীবিত করা হলেও বাদ দেওয়া হয়েছে এক নম্বর আসামিকে। এবারের ঘটনাটি আরও গুরুতর। যে মামলার বাদী বা আসামিদের সঙ্গে রাজনীতির বিন্দুবিসর্গ সম্পর্ক নেই, সেই মামলাকেও রাজনৈতিক হয়রানির নামে আসামিদের রক্ষার চেষ্টা চলছে। ইতিমধ্যে কমিটি মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছে।
২০০৫ সালের ১৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানের আনল এলাকায় প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস খুন হন দুর্বৃত্তদের হাতে। একই সঙ্গে দুর্বৃত্তরা বাড়ির মালামালও নিয়ে যায়। এটি নির্ভেজাল খুন ও ডাকাতির ঘটনা। নিহত হামিদের স্ত্রী সাঈদা হামিদ বাদী হয়ে মামলা করেন প্রতিবেশী জয়নাল মোল্লা, তাঁর দুই ছেলে, ভায়রাসহ কয়েকজনের বিরুদ্ধে। ২০০৬ সালে মামলাটি দ্রুত বিচার আদালতে যায় এবং মোট ৩৫ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্যও নেওয়া হয়। এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। স্থানীয় জমি ও সড়ক নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনাটি ঘটে।
প্রশ্ন হলো, কী বিবেচনায় কমিটি খুন ও ডাকাতির মামলা প্রত্যাহারের সুপারিশ করল? তারা কীভাবে নিশ্চিত হলো যে আসামিরা নির্দোষ? কমিটি এমন আসামিদের নাম প্রত্যাহারের সুপারিশ করেছে, যাদের ভয়ে বাদিনী বাড়ি বিক্রি করে সপরিবারে বিদেশে চলে গেছেন। উত্তরখান থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেছেন, আসামি জয়নাল মোল্লা ‘মনেপ্রাণে আওয়ামী লীগের লোক’। কিন্তু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। মিরপুরের ঘটনায়ও আসামি সম্পর্কে পরস্পরবিরোধী দাবি এসেছিল। আসলে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলা নিয়ে সারা দেশে আইনের যে অপব্যবহার ঘটছে, মিরপুর বা দক্ষিণখানের ঘটনা তার দুটি উদাহরণ মাত্র। প্রতিটি ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বিরুদ্ধে মোটা অঙ্কের উৎকোচ নেওয়ারও অভিযোগ রয়েছে। বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাদিনী আশঙ্কা করছেন, মামলা প্রত্যাহার করা হলে তাঁদের দেশে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। ২০০৭ সালে আসামিদের ভয়ভীতির মুখে বাড়ি বিক্রি করে তাঁরা যুক্তরাষ্ট্রে চলে যান।
এভাবে তথাকথিত রাজনৈতিক মোড়ক চাপিয়ে একটার পর একটা খুনের মামলা প্রত্যাহার করে নিলে দেশে আইন ও বিচার বলতে কিছু থাকবে না। এতে বিচারপ্রার্থীরা যেমন বঞ্চিত হবেন, তেমনি অপরাধীরা আশকারা পেয়ে যাবে। আশা করি, হামিদ হত্যা মামলার বিচার-প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সরকার সেই ব্যবস্থাই নেবে। কেননা, রাজনৈতিক বিবেচনার নামে চিহ্নিত অপরাধী ও খুনের মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়ার অধিকার কমিটির নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×