somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব গাড়িতে মজার ভ্রমণ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিয়াশা পড়তে বসেছে। এবার ও নার্সারী ক্লাসে উঠলো। স্বরবর্ণ ব্যঞ্জণ বর্ণ শিখছে। লিখতে ও পড়তে পারে। তবে অল্প অল্প। সে নিজের নামও লিখতে পারে। স্কুলে বাড়ির কাজ দিয়েছে স্বরবর্ণ লেখা। তাই সে বসে বসে স্বরবর্ণ লিখছে। লিখতে লিখতে ক্লান্ত হয়ে শুয়ে শুয়ে পড়ছে রিয়াশা। অ তে অজগর, আ তে আম, ই তে ইুঁদর...

এমন সময় একটা শব্দ শুনতে পেলো রিয়াশা। মনে হচ্ছে ট্রেনের শব্দ। দূরে কোথাও ট্রেন চলছে। দূরে নয়তো শব্দটা খুব কাছে মনে হচ্ছে। রিয়াশা চমকে ওঠে। এ কোন জায়গা! এটা কি? কিছুই বুঝতে পারছেনা রিয়াশা। মনে হচ্ছে সে একটা ট্রেনে বসে আছে। কিন্তু সেতো খাটে শুয়ে বই পড়ছিলো। ট্রেন এলো কোথা থেকে! ট্রেনটা মাঠ ঘাট পুল পেরিয়ে ছুটছেতো ছুটছে। ট্রেন মাঠে ঘাটে! ট্রেনতো রেল লাইন দিয়ে চলে! কিন্তু রেল লাইনতো দূরের কথা, মাঠ ঘাট কিছুই মানছে না ট্রেনটা। কিছুই বুঝতে পারছেনা সে। ঝমাঝম শব্দ তুলে ট্রেনটা ছুটছেতো ছুটছেই...

এ কি চারপাশ অন্ধকার। মাঝেমাঝে কোথাও লাইট জ্বলছে। মনে হচ্ছে এখন অনেক রাত। দূরে কোথাও বাঁশি বাজছে। রিয়াশা চমকালো। ট্রেনটা এখন বনের মধ্যে। একি! সেতো ট্রেনে না। মনে হচ্ছে এটা একটা গাড়ি। গাড়িটা দেখতে ট্রাকের মতো। আবার ঠিক ট্রাকের মতোও না, অনেকটা ট্রামের মতো। আবার ট্রেনের মতোও মনে হচ্ছে! গাড়িটা ট্রেন, ট্রাক, ট্রাম মিলিয়ে কেমন যেন! রিয়াশা আবার চমকালো। এটা আসলে কি! সেকি ট্রেনে, ট্রাকে, নাকি ট্রামে! কিছুই বুঝতে পারছেনা। গাড়িটা ছুটেই চলেছে। সেতো খেয়ালই করেনি গাড়িটা চালাচ্ছে কে? একি গাড়িটা চালাচ্ছে একটা হাতি! রিয়াশা এবার একটু ভয় পেলো। গাড়ি চালাচ্ছে হাতি! এও কি সম্ভব! কার্টুনে না হয় সবাই সব পারে! কিন্তু এতো বাস্তব। বাস্তবে হাতি গাড়ি চালাবে কিভাবে! শুনেছি বানর মানুষের মত কাজ করতে পারে। কিন্তু হাতি!

রিয়াশার মনে পড়লো গত ঈদে দাদার বাড়িতে সে ট্রনে চড়ে গিয়েছিলো। অনেক মজা হয়েছিলো। বাবা তাকে পুরো ট্রেন ঘুরিয়ে দেখিয়েছিলো। কিন্তু হাতিকে ট্রেন চালাতে দেখে সে ভয় পেল। মনে সাহস নিয়ে বললো- কে তুমি? হাতিটা বললো আমি এই গাড়ির ড্রাইভার।

রিয়াশা বললো হুম সেতো বুঝলাম তুমি এই গাড়ির ড্রাইভার। কিন্তু তোমার নাম কি?
- আমি ঐরাবত। হাতিটা বললো।
- ও আচ্ছা আমার নাম রিয়াশা। তুমি এই আজব গাড়ি নিয়ে কোথায় যাচ্ছো?
- আজব গাড়ি না, এটা আমার মজার গাড়ি। আমি আমার মজার গাড়ি নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তুমি কোথায় যেতে চাও বলো? হাতিটা জিজ্ঞেস করলো রিয়াশাকে।

রিয়াশা কিছু না ভেবেই বললো আমি আমার দাদার বাড়ি যেতে চাই। শোঁ করে ছুটে চললো আজব গাড়ি। এক নিমিষেই পৌঁছে গেল রিয়াশার দাদার বাড়ি। রিয়াশা বললো আমাদের আসতেতো সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তুমি এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছে গেলে? হাতিটা বললো এটা আমার মজার গাড়ি। তুমি মনে মনে যে জায়গায় যেতে চাইবে আমার মজার গাড়ি তোমাকে শাঁ করে সে জায়গায় নিয়ে যাবে। রিয়াশা বললো বাহ! তাহলেতো সত্যি এটা মজার গাড়ি। বলেই সে গাড়ি থেকে নেমে তার দাদার বাড়ির মধ্যে গেল। কিন্তু কেউতো তাকে খেয়ালই করছেনা। ও সবাইকে দেখতে পাচ্ছে। কিন্তু ওকে কি কেউ দেখতে পাচ্ছে না! ও শারমিন আপু বলে ডাকলো। কিন্তু শারমিন আপু কোনো উত্তরই দিচ্ছে না। রিয়াশা ডেকেই চলেছে। শারমিন আপু ও শারমিন আপু...

এমন সময় মা ডাকলো- রিয়াশা... রিয়াশা। কি বলছো বিড়বিড় করে... স্কুলের সময় হয়ে গেছে, ওঠো ওঠো স্কুলে যেতে হবে। বাড়ির কাজ করেছো, বলো দেখি ঐরাবত মানে কী? কয় ওঠো...

রিয়াশা তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে বসলো। মনেমনে বললো আমি কোথায়? শারমিন আপুকে ডাকলাম। মা এলো কোথা থেকে? রিয়াশার মা বলেই চলেছে- কয় বলো ঐরাবত মানে কি? রিয়াশা বললো ঐরাবত মানে হাতি। মা বললো শাব্বাশ। রিয়াশা বললো আচ্ছা মা, হাতির নাম কী ঐরাবত? হাতি কি গাড়ি চালাতে পারে? মা হাসলো।

রিয়াশা মাকে জড়িয়ে ধরে বললো, মা ও মা, ঐরাবত মানে কী? মা হেসে বললো কেন- তুমিইতো বললে ঐরাবত মানে হাতি।

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×