somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মবিশ্বাসী হবেন যেভাবে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এভারেস্ট জয়ী এডমন্ড হিলারী বলেছেন, আমরা এভারেস্ট জয় করি না, জয় করি নিজেকেই। জীবনে যখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে ঠিক তখনই আমরা সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ি। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে জীবনে কোনো সিদ্ধান্তই নেওয়া সম্ভব নয়। তাই জেনে নিন আত্মবিশ্বাসী হওয়ার সহজ কিছু কৌশল।

আত্মবিশ্বাস হল নিজের প্রতি আস্থা। তাই নিজের মধ্যে আস্থা আনতে মনে বিশ্বাস স্থাপন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আপনি পারবেন। সেই ক্ষমতা আপনার আছে। তাই মনে সাহস সঞ্চার করে সমস্যার মুখোমুখি হন।

সমস্যার মুখে দাঁড়িয়ে কখনোই পিছপা হবেন না। মনে মনে বলুন আপনি পারবেন এবং অবশ্যই পারবেন। কারণ সমস্যা থাকলে তার সমাধানও আছে। তাই সমস্যার কারণ জেনে সমাধানে লেগে পড়ুন। কখনোই বিষন্ন হবেন না। প্রাণ খুলে হাসুন। মনে রাখবেন জয়ী আপনি হবেনই। তাই সবসময় ইতিবাচক ভাবনা ভাবুন।

জড়তা রেখে নয় বরং যা বলতে বা করতে চান সরাসরি বলুন বা করুন। আঞ্চলিকতা পরিহার করে যতটা সম্ভব শুদ্ধ ভাষায় কথা বলতে চেষ্টা করুন। কখনো কারো মুখোমুখি হয়ে কথা বললে তার চোখের দিকে তাকিয়ে কথা বলুুন। খেয়াল রাখবেন সে দৃষ্টিতে যেন ঔদ্ধত্য না থাকে। খেয়াল রাখবেন আত্মবিশ্বাসটা যেন অতিরিক্ত না হয়। যাকে বলে over confident.

জ্ঞানের পরিধি বাড়ান। জ্ঞান যত বাড়বে আত্মবিশ্বাস তত বাড়বে। ভালো মনের মানুষের সাথে চলাফেরা করুন। আত্মকেন্দ্রিক হলে সমস্যার সমাধান হবে না তাই বর্হিমুখী হতে হবে। সমস্যার সমাধান খুঁজতে হবে। নিজের প্রতি সন্তুষ্ট থাকবেন। নিজেকে ভালোবাসবেন। নিজেকে বাহবা দেন। এতে আত্মবিশ্বাস বাড়বে।

সফল ব্যক্তিদের আত্মজীবনী পড়ুন। তাহলে আপনার মধ্যে কর্মস্পৃহা বাড়বে। কখনো অকৃতকার্য হলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন Failure is the pillar of success. যত দ্রুত সম্ভব খারাপ স্মৃতি ভুলে যাবেন।

ভালো মনের মানুষের সাথে বন্ধুত্ব করবেন। যে আপনাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করবে। এতে আপনার কাজটি করা সহজ হবে। নিজে যখন সিদ্ধান্তহীনতায় ভুগবেন তখন বন্ধু বা কাছের কোনো মানুষের সাহায্য নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন সে যেন আপনার শুভাকাঙ্ক্ষী হয়।

কোনো কাজকে ছোট করে দেখবেন না। যখন যে কাজ করবেন শতভাগ সম্মান দিয়ে করবেন। ফাঁকিবাজি করবেন না। অন্যকে ফাঁকি দেওয়া মানে নিজে ফাঁকিতে পড়া। কোনো কিছু না বুঝলে যে বুঝে তার কাছ থেকে সাহায্য নিতেই পারেন। আপনাকে সব জানতে হবে এমন কোনো কথা নেই। পোশাকেও মার্জিত হবেন। পোশাকও আপনার আত্মবিশ্বাসের পরিচায়ক হতে পারে।

সর্বোপরি নিজেকে শতভাগ মেলে ধরলেই আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী। ভাবছেন আপনি সুদর্শন নয়, তাই জড়তা কাজ করছে। আপনার আত্মবিশ্বাসী উপস্থাপনাই আপনাকে সুদর্শন করে তুলবে।

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×