somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে ঠাকাচ্ছেন নাতো...!

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর জন্য, ওর জন্য, তার জন্য, যদু, মধু, রাম, শ্যাম সবার জন্য আপনি করেছেন, করছেন কিংবা করবেন। করুন ভালো কথা। কিন্তু এমন কিছু কাজ যা শুধুই আপনার জন্য। দেখুনতো সবার জন্য করতে গিয়ে আপনি নিজেকে ঠকাচ্ছেন কিনা?

সবার কথা ভাবতে গিয়ে যাকে আপনি ভালোবাসেন তাকে ভালোবাসার কথাটা জানাতে পারেন নি! মনের কথাটা বলতে পারেন নি! সময়ই হয়নি বলার। তাই দেরি না করে আজই মনের কথাটা খুলে বলুন। জানিয়ে দিন আপনার মনের কোণে লুকিয়ে রাখা ভালোবাসার কথা।

সারাদিন এত ব্যস্ত থাকেন যে শরীর চর্চা করার সময় কোথায়! কিন্তু শরীরটাই আপনার একমাত্র নিজের। কথায় আছে শরীরের নাম মহাশয়, যাহা সহাইবেন (সহ্য), তাহাই সয়...। তাই শরীরের দিকে আগে নজর দিন। প্রতিদিন শরীর চর্চা করুন। অল্প সময়ই করুন। তবে নিয়মিত। দৌড় ঝাঁপ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যা খুশি। তবে শরীরের জন্য নির্ধারিত নির্দিষ্ট একটা সময় বেঁধে দিন। সকাল, বিকেল, রাত যেকোনো সময়।

নানা কাজের ব্যস্ততায় প্রিয় বন্ধুটির সাথে যোগাযোগ করা হয় না। নেওয়া হয় না কোনো খোঁজ, কিন্তু কত সময় কাটিয়েছেন তার সাথে বা তাদের সাথে। তাই বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন। তারা আপনার মন ভালো করে দিতে পারে। সুযোগ পেলেই আড্ডা দিন। এতে আপনার শরীর-মন দুই-ই প্রাণবন্ত হবে।

এমন সঙ্গ ত্যাগ করুন, যে সঙ্গ আপনার ক্ষতি করে। অনুরোধে ঢেঁকি গিলবেন না। যা নিজে করতে ভালো লাগে তাই করবেন। বিশেষ করে খাবারের দিকে বিশেষ নজর রাখবেন। যে খাবার আপনার ক্ষতি করবে সে খাবারগুলো খাবেন না।

দুশ্চিন্তা করে রাত দিন পার করে দিচ্ছেন! কোনো সমাধান পেয়েছেন! পাননি? পাবেনও না। তাই চিন্তা করা ছাড়ুন। যা করার দরকার করুন। ভেবে ভেবে সময় নষ্ট করবেন না। চিন্তা করলে সেই বিষয়েই চিন্তা করুন, যেটার সমাধান করা সম্ভব।

আপনি খুব পরিশ্রমী! খুব ভালো কথা। তবে ততটুকুই পরিশ্রম করবেন, যতটুকু আপনি সহ্য করতে পারবেন। সারাদিন কাজ আর কাজ নয়, নিজের জন্য কিছুটা সময় রাখুন, যে সময়টুকু শুধুই আপনার। তখন যা খুশি তাই করবেন। নাচুন, গান করুন, বই পড়ুন... যা খুশি মানে যা খুশি! পরিবারকে সময় দিন।

আপনার খরচের হাত বেশ ভালো। কেউ কেউ হাতেম তাঈও ডাকে! কিন্তু নিজের জন্য কিছু রেখেছেনতো! তাই নিজের জন্য একটু একটু সঞ্চয় করুন। যা শুধুই আপনার। বিপদের দিনের বন্ধু। টাকা পয়সা যখন আয় করতে পারবেন না, তখন আপনাকে কেউ দেখবে না। তাই যখন আয় করছেন, তখনই একটু একটু করে সঞ্চয় করুন। বলছি না পুরোটাই জমাতে হবে। কিছুটা যেটা আপনার বাড়তি খরচ সেটা জমান।

অনেকতো হল- এবার সরি বলা শিখুন। ভুলতো মানুষেরই হয়, তাই ক্ষমা করে দিন। আর ভুলটা যদি আপনার হয় ক্ষমা চেয়ে নিন। দেখবেন মনটা প্রসন্ন থাকবে। মনের উপর অহেতুক চাপ দিয়ে কী লাভ! তাই মনের মধ্যে কালিমা না রেখে মন থেকে রাগ, দুঃখ, ক্ষোভ, মান, অভিমান সব ভুলে এক হয়ে যান।

দেখুন তো আপনি আপনাকে ঠকাচ্ছেন কিনা! যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আর দেরি না করে নিজের জন্য একান্ত নিজের জন্যই কিছু কাজ করুন। নিজে উপকৃত যেমন হবেন, ভালোও থাকবেন। এতে অন্যদেরও খারাপ নয়, ভালোই হবে।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×