সাধারণত আমি কখনো ব্যক্তিগত বা দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করি না... কিন্তু আজ কেন জানি এই কথাটা বলতে ইচ্ছে হলো- হয়তো কোনদিন শুনবো তনু মারাই যায়নি... মিডিয়াতে যা এসেছে ভূয়া... একের পর এক ফরেনসিক রিপোর্টের ভাব দেখে তাই মনে হচ্ছে...
ফুটি ফুটি করেও না ফোটা গোলাপের মতো খোপাটা
আস্তে আস্তে খুলে নেতিয়ে পড়ে পিঠের পরে,
মনে হয় গোলাপের পাঁপড়ি ঝরে পড়ছে...
সত্য না হওয়া স্বপ্নগুলোও ঝরে পড়ে,
না ফোটা গোলাপের মত...
তবুও এলায়িত চুল খোপা হয়,
আবার ঝরবে বলে...
ফোটার স্বপ্নে বিভোর গোলাপ কুঁড়িরও ফোটার স্বপ্ন...
ঠিক তেমনি স্বপ্নরাও স্বপ্ন দেখে
একদিন স্বপ্ন ঠিক পূরণ হবে...

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



