somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরমে নিত্যসঙ্গী

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোদ আর গরমে জীবন ওষ্ঠাগত। তাই বলে কী ঘরে বসে থাকার উপায় আছে! কাজের প্রয়োজনে বাইরে যেতেই হয়। তাই এই গরমের সময় খুব সাবধানে চলা উচিৎ, না হলে যে কোনো সময় আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে রোদে গরমে পেটে সমস্যা দেখা দিতে পারে, হতে পারে পানি শূন্যতা। তাই আপনার ব্যাগে তুলে নিন নিত্য প্রয়াজনীয় কতগুলো জিনিস। যেমন-

ব্যাগে প্রথমেই তুলে নিন এক বোতল খাবার পানি। কারণ বাইরের পানি বিশুদ্ধ নাও হতে পারে। কিংবা পানির ব্যবস্থা নাও থাকতে পারে। তাই পানি সব সময় সাথে থাকা ভালো।

পানির বিকল্প হিসেবে জুস বা স্যালাইন বা গ্লুকোজ পানি বেশ স্বাস্থ্যকর। চাইলে এগুলোও সাথে নিতে পারেন। তবে বাসা থেকে গুলিয়ে নিয়ে যাবেন না। খাওয়ার আগে গুলিয়ে নিবেন। বাইরের খোলা খাবার ভুলেও খাবেন না। তাই হালকা নাস্তাও নিতে পারেন বাসা থেকে।

ছাতা ও সানগ্লাস হোক আপনার নিত্য সঙ্গী। রোদ থেকে ছাতা ও সানগ্লাস দুটোই আপনাকে বেশ রক্ষা করবে।

ব্যাগে টিস্যু রাখতে ভুলবেন না। কারণ রোদে আপনার ত্বক চিটচিটে হয়ে যাবে সেসময় আপনি টিস্যু দিয়ে চেপে মুছে নিলে বেশ ফ্রেস দেখাবে। চাইলে রুমালও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই প্রতিদিন ধুয়ে ফেলবেন।

ছেলেরা নিজেদের ব্যাপারে বেশ উদাসীন তাই নারী হিসেবে আপনি আপনার প্রিয়জনের ব্যাগটা নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে গুছিয়ে দিন। সাথে না থাকলেও মোবাইলে মনে করিয়ে দিন প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছেন কিনা! কেননা শুধু নিজে নয় পরিবারের সবারই সুস্থতা একান্ত প্রয়োজন।

আপনার বাচ্চার ব্যাগও নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে গুছিয়ে দিন। তাকেও অভ্যস্ত করে তুলুন গরমে যে সব জিনিস ব্যবহার করতে হয় সে বিষয়ে।

গরমের সময় একটু বেশিই সচেতন ও পরিষ্কার থাকতে হয়। ভুলেও হাত না ধুয়ে কোনো খাবার খাবেন না। আর বাইরে বের হওয়ার সময় অবশ্যই মুখে ও ঘাড়ে সানস্ক্রিন ক্রিম লাগাবেন। পারলে হাতেও লাগাবেন।

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×