মন্দিরের জমিতে মসজিদ! - newspaper
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির! তাও অযোধ্যায়। নিজেদের জমিতে ৩০০ বছরের পুরনো মসজিদ পুনর্গঠনের অনুমতি দিল হনুমানগড়ি মন্দির। পাশাপাশি মসজিদ তৈরির খরচ দেবে বলেও জানাল কর্তৃপক্ষ। দিন কয়েক আগেই মসজিদটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করে পুরসভা। মসজিদে ঢুকতে বারণ করে নোটিসও সেঁটে দেয়। তার পরেই প্রধান পুরোহিত মহন্ত জ্ঞান দাসের সঙ্গে দেখা করেন স্থানীয় মুসলিমরা। পুরোহিত এই নিদান তাঁদের কাছে অপ্রত্যাশিতই বটে। সপ্তদশ শতাব্দীতে আওরঙ্গজেবের অনুমতি নিয়ে মসজিদটি তৈরি করেছিলেন তাঁর এক সহযোগী। ১৭৬৫ সালে হনুমানগড়ি মন্দির তৈরির জন্য আর্গারা এলাকায় ৪ বিঘা জমি দান করেন নবাব সুজাউদদৌল্লা। তার মধ্যেই ছিল ওই মসজিদও। শর্ত দেন, মসজিদে নামাজ পড়তে দিতে হবে। এর পরেই ফৈজাবাদ থেকে নিজের রাজধানী লখনউতে স্থানান্তরিত করেন নবাব। তবে মন্দিরের জমিতে তৈরি মসজিদে নামাজ পড়া চলতেই থাকে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই মসজিদই এখন ভগ্নপ্রায়।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন