somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক সাজানো বাগান তছনছ করে দেবে জিও-newspaper

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু চলতি মোবাইল অপারেটরের সাজানো বাগান তছনছ করে দেবে রিলায়েন্স জিও ইনফোকম (‌আর জিও)‌–‌এর সাড়া জাগানো সূচনা।
জিও মানে জীবন। সেখানে কল্পতরু মুকেশ আম্বানি। ভারতের মোবাইল ইন্টারনেট পরিষেবায় রিলায়েন্স জিও এনে যুগান্তরের বার্তা দিলেন। প্রতিযোগিতার বাজারে যা মস্ত এক ঝটকা। রিলায়েন্স জিও–‌র গ্রাহকরা কথা বলতে পারবেন নিখরচায়। ইন্টারনেট সংযোগ অর্থাৎ ডেটা–‌র খরচও অনেক কম। ৫০ টাকায় ১ জিবি। থাকছে অজস্র গান, সিনেমা–র ভাণ্ডার। পকেটে নিয়েই ঘোরা যাবে তিনশোর মত টিভি চ্যানেল। বাসে, ট্রামে, গাড়িতে যেখানে খুশি দেথে নেওয়া যাবে চ্যানেলের 'লাইভ'‌ অনুষ্ঠান। বুধবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় এসে ‘‌জিও’‌–র বাজারে আসার দিনক্ষণ ঘোষণা করেই একথা জানিয়ে দিলেন মুকেশ। বললেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার কর্মসুচী সফল করতেই এই উদ্দ্যোগ। বুঝিয়ে দিলেন ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কোমর বেঁধে নেমেছেন তিনি। জানান, ভারতকে ‘‌ডেটা দুর্লভ’‌ দেশ থেকে ‘‌ডেটা সুলভ’‌ দেশ হিসেবে গড়ে তুলতেই জিও রাজারে আসা। ৫ সেপ্টেম্বর, অর্থাৎ আগামী সোমবার এর আবির্ভাব হবে। ওইদিন থেকে রিলায়েন্সের জিও পরিষেবা চালু হচ্ছে। এই বছরে, যাঁরা জিওর গ্রাহক হবেন, তাঁদের জন্য থাকছে বিশেষ ‘‌স্বাগত–‌সুবিধা’‌। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যেই পাবেন ‘‌সমস্ত পরিষেবা’।‌ ওইদিনই জিও–র বাণিজ্যক আত্মপ্রকাশ সস্তায় আরও ভাল ইন্টারনেট পরিষেবা দিতে প্রায় ২০ টি স্মার্ট ফোনের সঙ্গে চুক্তি করেছে জিও। সেই চুক্তির দৌলতে ২৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে জিও সিম যুক্ত স্মার্ট ফোন। পাওয়া যাবে জিও ওয়াই ফাই, ১৯৯৯ টাকায়। সস্তায়, দেশের সেরা মোবাইল পরিষেবা দেওয়ার ্বজা উড়িয়ে জিও–‌কে বাজারে নামাচ্ছেন মুকেশ। কপালে ভাঁজ পড়েছে ভোডাফোন, ভারতী এয়ারটেলের মত বৃহৎ টেলিসংস্থার কপালে। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় আম্বানি আজ ভাষণ শুরু করার পরেই, সকাল ১১ টা থেকে কমতে থাকে এয়ারেটেলের শেয়ার দর। ৩৩০ টাকা দিয়ে দিন শুরু, দুপুর ২ নাগাদ দাম এসে ঠেকে ৩১০ টাকায়। অতটা না কমলেও ভোডাফোনে শেয়ারের দাম কমে ৭০ পয়সা। বিশেষজ্ঞরা মনে করছেন, জিও–র ধাক্কায় বেশ চাপে পড়ে গেছে টেলিকম সংস্থাগুলি। ইন্টারনেট ও ফোনের খরচ বেশ কিছুটা কমাতে পারে ভোডাফোন বা এয়ারটেল। তাও জিও–র ‘‌অবিশ্বাস্য’‌ ডালির সঙ্গে এঁটে ওঠা কঠিন। জিও–‌র গ্রাহক যদি ইন্টারনেট ব্যবহারের জন্য টাকা দেন, তাহলে সারা দেশ জোড়া ফোন কল ও রোমিংয়ের আর খরচ দিতে হবে না। সারাজীবনের জন্য ফোন কল বিনামূল্যে করে দেওয়া হবে। ‘‌ব্ল্যাক আউট ডে’‌ মানে জাতীয় ছুটির দিনেও এই পরিষেবা পাওয়া যাবে। ইন্টারনেটের পরিষেবার স্বাভাবিক মূল্যেও অনেকটাই পরিবর্তন আনার কথা বললেন আম্বানি। সাধারণত ফোর জি ইন্টারনেট গ্রাহকদের জিবি প্রতি ২৫০ টাকা বা তার বেশি অর্থ দিতে হত এতদিন। জিও–তে সেই খরচ প্রায় ৫ ভাগের এক ভাগ— জিবি প্রতি মাত্র ৫০ টাকা। এখানেই শেষ নয়, এরপর ৫জি ও ৬জি পরিষেবা আনার জন্যও তৈরি জিও, ঘোষমা করেন মুকেশ। তিনি জানান, জিও–তে রয়েছেন মোট ৬০ হাজার কর্মী, যাঁদের গড় বয়স মাত্র ৩০। জিও–র লক্ষ্যও তাই দেশের তরুণ প্রজন্ম, যাঁদের মূল চাহিদা হাইস্পিড ইন্টারনেট। আর জিও–র ডিরেক্টর পদে আছেন আকাশ ও ইশা আম্বানি, দু’‌জনেরই বয়স ২৪। জানালেন গর্বিত বাবা। ‘‌তরুণ ভারতের হৃদয় ওঁরাই বোঝে’‌, মন্তব্য মুকেশের।
এক নজরে জিও
❏‌ ইন্টারনেটের খরচ দিলে দিতে হবে না ফোন কল বা রোমিংয়ের খরচ
❏‌ সবচেয়ে কম খরচায় ইন্টারনেট
❏‌ গতি বাড়াতে এর পর ৫জি, ৬জি পরিষেবা
❏‌ ১ বছরের জন্য জিও অ্যাপ ফ্রি
❏‌ ৫ সেপ্টেম্বর থেকে জিও গ্রাহকদের জন্য বিশেষ স্বাগত সুবিধা
❏‌ এস এম এস–ও নিখরচায়
❏‌ মাত্র ৫০ টাকায় ১ জিবি ডেটা
❏‌ কল ড্রপের সমস্যা মেটাতে বিশেষ দল
❏‌ ২৫%‌ অতিরিক্ত ডেটা পড়ুয়াদের জন্য
❏‌ ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থে আলাদা ‘‌জিও সিকিউর’
❏‌ তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের জন্য আলাদা করে ‘‌জিও ডিজিটাল স্টার্টআপ ফান্ড’
❏‌ ১০০ টি শহরে জিও–র পরিষেবায় বিশেষ জোর
❏‌ ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে দেশের ৯০ শতাংশ অঞ্চলে জিও পরিষেবা
❏‌ সবচেয়ে কম সময়ের মধ্যে ১০ কোটি গ্রাহক তৈরির লক্ষ্য ‌‌
❏‌ এক মাসে গ্রাহকদের ২৫০ কোটি জিবি ডেটা দেওয়ার লক্ষ্যমাত্রা
❏‌ ‘‌কাস্টোমার অবসেসড’‌ পরিষেবা দেওয়াই জিও–র লক্ষ্য।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×