somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরোর সফল উৎক্ষেপণ রিস্যাট-২বি স্যাটেলাইটে(সংগৃহিত)

২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বুধবার সফলভাবে রিস্যাট-২বি ভূ-পর্যবেক্ষক উপগ্রহ কক্ষপথে স্থাপন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পিএসএলভি-সি৪৬ রকেটে চেপে বুধবার ভোরে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় এই স্যাটেলাইটটি।

এদিন ভোর ৫.৩০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রিস্যাট-২বি স্যাটেলাইট নিয়ে মহ্কাশে পাড়ি দেয় পিএসএলভি-সি৪৬ রকেট। ৬১৫ কিলোগ্রামের উপগ্রহটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ভূপৃষ্ঠে নজরদারি চালাতে সক্ষমরিস্যাট-২বি উপগ্রহটিতে রয়েছে শক্তিশালী সিন্থেটিক অ্যাপারচার রাডার। এটির সাহায্যে মেঘ ভেদ করেও ২৪ ঘন্টা ভূপৃষ্ঠের অত্যন্ত স্পষ্ট ছবি তোলা সম্ভব হবে। ইসরো প্রধান কে শিবন জানিয়েছেন, কৃষিকার্য, দেশের বনসম্পদ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে বিশেষভাবে কাজে লাগবে এই উপগ্রহটি। এর সাহায্যে সীমান্তে নজরদারিও চালাতে পারবে ভারতীয় সেনা। ফলে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঠেকানো আরও সহজ হবে। এছাড়াও পাক সেনার গতিবিধির উপর সবসময় নজর রাখা যাবে। ২০০৯ সাল থেকে কক্ষপথে থাকা রিস্যাট-২বি উপগ্রহটির জায়গা নিয়েছে আরও আধুনিক রিস্যাট-২বি। প্রায় ২০২৪ সাল পর্যন্ত কর্মক্ষম থাকবে এই উপগ্রহটি।

উল্লেখ্য, চলতি বছরের জুন বা জুলাই মাসে ইসরোর জি স্যাট-৩০ উপগ্রহটি মহাকাশে পাঠাতে চলেছে সংস্থাটি। ইসরো প্রধান কে শিবন আগেই জানিয়েছিলেন, প্রায় ২ হাজার ৫৩৬ কিলোগ্রাম ওজনের জি স্যাট-৩১ উপগ্রহটিকে মহাকাশে পাঠাতে পারে একমাত্র জিএসএলভি এমকে-৩। কিন্তু চন্দ্রযান-২ অভিযানের জন্য এই রকেটটি বরাদ্দ থাকায় আরিয়ানস্পেস-এর সাহায্য নেওয়া হয়েছে। নয়া স্যাটেলাইটটির জন্য যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×