somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বাংলার একাধিক সাংসদ, তুঙ্গে জল্পনা (সংগৃহিত)

২৪ শে মে, ২০১৯ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতবার যা ছিল ঝড়, এবার তা ফিরেছে সুনামির হয়ে৷ গতবার আটকাতে পারলেও, এবার তা প্রতিরোধে ব্যর্থ শাসকদল৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে প্রবল মোদি ঝড়ে যে বিজেপি বাংলায় দু’টি আসনে আটকে যায়, পাঁচ বছর ঘুরতেই সুনামির জেরে তার ঝুলিতে গিয়েছে ১৮টি আসন৷ আর এই জয়ের স্বভাবতই উচ্ছ্বাসিত বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব৷ সূত্রের খবর, এরাজ্যের কয়েকজন সাংসদকে এই জয়ের উপহারও দিতে চলেছেন শীর্ষ নেতারা৷ আরও স্পষ্ট করে বলতে গেলে জয়ী ১৮ জন বিজেপি সাংসদের মধ্যে সাত থেকে আট জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে চলেছেন মোদি-শাহরা৷


২০১৪-তে বিজেপির টিকিটে আসানসোল ও দার্জিলিং থেকে জয়ী হন যথাক্রমে বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া৷ সেবার এদের দু’জনকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করেন নরেন্দ্র মোদি৷ তবে এবার বাংলা থেকে ১৮ জন বিজেপি সাংসদ যাচ্ছেন লোকসভায়৷ তাই এবার আরও বেশি সংখ্যক বিজেপি সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাবেন বলে জল্পনা৷ ২০১৯ সালে বিজেপি বাংলায় সবচেয়ে বেশি আসন জয় করেছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও মতুয়া অধ্যুষিত অঞ্চলে৷ সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই আসনগুলি থেকে জয়ী হেভিওয়েট এবং পরিচিত সাংসদদের পূর্ণমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী করতে পারেন মোদি-শাহরা৷


বিজেপি সূত্রে খবর, কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের পূর্ণমন্ত্রী করা হতে পারে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে৷ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়৷ জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও মতুয়া ভোটব্যাংকের কথা মাথায় রেখে প্রতিমন্ত্রী হওয়ার দৌঁড়ে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ রাজনৈতিক মহলে গুঞ্জন রাজ্যসভায় পাঠিয়ে মুকুল রায়কেও গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রকের দায়িত্ব দিতে পারেন নরেন্দ্র মোদি৷
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৯ দুপুর ২:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×