দুর্ভাগা আমার দেশ, দুর্ভাগা দেশের মানুষ,
অর্থ ও আভিজাত্যের লোভে হয়ে গেছে ফানুস।
যেথা আসন নিয়ে হচ্ছে লড়াই
হচ্ছে তর্ক, করছে বিতর্ক
সেথা অর্থের দায়ে মারছে তারাই
হচ্ছে বিশৃঙ্খলা, করছে বরাই।
দুর্ভাগা আমি, দুর্ভাগা আমার নিয়তি,
বাঁচাও আমার দেশকে করছি তোমাদেরই কাছে বিনতি।
যেথা অন্নের দায়ে করছে শ্রমিকেরা লড়াই
হচ্ছে ক্ষত-বিক্ষত, করছে দেশকে গর্বিত
সেথা শাসকের পদতলিত হয়ে মরছে তারাই
হচ্ছে ধ্বংস, করছে তাদের উপেক্ষিত।
মূল্য তোমাদের দিতেই হবে, যাদের করেছ অপমান,
ক্ষমা করবে না এই জাতি, যদি ফিরিয়ে না দাও তাদের সম্মান।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


