আমার মতো যারা গানপাগল বা সিনেমাখোর আবার যারা সবসময় এই বিষয় গুলির মান নিয়ে বেশ খুতখুতে বিশেষ করে হাইডেফিনেসন মুভি পাগল, কেবল মাত্র তাঁদের জন্য আমার তরফ থেকে একটি ক্ষুদ্র উপহার। আমি বেশ কিছু দিন যাবত তথাকথিত জনপ্রিয় মিডিয়া প্লেয়ারগুলির (VLC, KMPLAYER,WINDOWS CLASSIC PLAYER) বিকল্প হিসাবে এই Daum PotPlayer টিকে জায়গা করে দিয়েছি বা একপ্রকার বাধ্য হয়েছি জায়গা করে দিতে।
এবার আসা যাক মূল বিষয়টিতে যারা এই নামটির সঙ্গে আজই পরিচিত হলেন তাঁদের কে বলি নামটা একটু খটমট হলেও কাজের বেলায় .........! ব্যাবহার করলেই বুজতে পারবেন আসা করছি।
এটি দক্ষিণ কোরিয়ান ডেভলপার সংস্থা Daum Communications এর তৈরি একটি প্রখ্যাত মিডিয়া প্লেয়ার, তাই এটির নামের প্রথমে Daum কথাটি ব্যাবহার করা হয়েছে। এটির মূল ডেভেলপার হলেন Kang Yong-Huee।এটি মূলত কোরিয়ান ভাষাতে ব্যাবহার করা হলেও আপনাদের চিন্তার কোন কারন নেই। আমি আপনাদের এটির ইংলিশ ভার্সনই দেব।
ভূমিকা তো গেল এবার কাজের কথাতে আসা যাক অর্থাৎ এটির মূল ফিচারগুলির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়।
এটি প্রায় সকল প্রকার মিডিয়া ফাইল সাপোর্ট করে থাকে, যেমন ঃMKV, OGM, MP4, MOV 3GP ইত্যাদি ইত্যাদি ।
এমন কি নষ্ট হয়ে যাওয়া AVI ফাইলকেও প্লে করতে সক্ষম , আপনি চাইলে কীবোর্ড শর্টকার্ট এর মাধ্যমে প্লেয়ারটিকে ব্যাবহার করতে পারেন, এটি অনলাইনএ প্রায় সমস্ত প্রকার টিউব সাইট গুলির ভিডিওকে প্লে করতে সক্ষম একই সঙ্গে আপনি খুব সহজে যে কোন HD মুভিকে ফুলস্ক্রিন করেও দেখতে পারেন। এছাড়াও এটি মুভির সাব টাইটেল সাপোর্ট করে আর পেতে পারেন দুর্দান্ত ভিডিও ও অডিও কোয়ালিটি । আর একটি বিষয় আমার ভালো লেগেছে যেটা হল আপনি এর মাধ্যমে একসঙ্গে ২০০ এর অধিক ওপেন ফাইল কে auto resume এবং ১০০০ ফাইল কে একসঙ্গে প্লে লিস্ট এ নিতে পারেন তাহলেই ভাবুন vlc বা অন্য কোন প্লেয়ারএ এত ভাল ফিচার পাবেন কি ?
সবচেয়ে বড় কথা হল এটি যেমন লাইট ওয়েট(মাত্র ১৫ এমবি ) তেমনি আপনি এটিকে পেতে পারেন পুরোপুরি বিনামূল্যে যেহেতু এটি একটি ফ্রীওয়্যার পণ্য ।
একটাই সতর্কীকরণ দয়া করে আপডেট করতে যাবেন না , আপডেট করলে কোরিয়ান ভাষার ভার্সনই ডাউনলোড হবে। update বন্ধ করে রাখুন।
যদি এর পর মন চায় ডাউনলোড করে দেখতে পারেন ।
ধন্যবাদ।
লেটেস্ট ডাউনলোড লিঙ্ক 1.5.39036 (04 Aug 2013)
ডাউনলোড লিঙ্ক
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



