somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্য কিংবা একটি প্রশ্ন

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আহমেদের একটা বই পড়েছিলাম । মিসির আলির বই। এই বই নিয়ে আর একটা গল্প আছে। পরবর্তীতে বলার ইচ্ছা রইল। যাই হোক এই বিশেষ বইটিতে একটি অদ্ভুত মানসিক আচরনের একটা ব্যাপার ছিল। এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কিছু কিছু মানুষ অত্যন্ত অনাকাঙ্খিত কোন পরিস্থিতির মুখোমুখি হলে তার মস্তিষ্কের কোন এক অজানা কোষ একটি অদ্ভুত ব্যাপার ঘটায়। একটি ক্লাস এইট/নাইন এ পড়া মেয়েকে নিয়ে ঠিক সেই গবেষণাটি করেন গল্পের চরিত্র, নাম টি ঠিক মনে পরছে না আনিস হতে পারে।
আনিস থাকেন শহর থেকে দূরে ময়মনসিংহর কাছা কাছি । বাইরের মানুষর চোখে যিনি পঙ্গু, ( বাস্তবে নন) । স্ত্রী, অনুগত একজন চাকর এবং দুইটি ভয়াবহ দর্শন কুকুর নিয়ে জনসাধারন থেকে দূরে বিশাল এক পুরাতন হিন্দু বাড়িতে তার বসবাস। ধিরে ধিরে জানা যায় সেই বাড়িতে আছে একটি কালী মন্দির যাকে গৌর কালী বলা হয়।ওই মন্দিরে সেই বাড়ির পুরবতন মালিক তার ৩ কন্যার বলি দিয়েছিলেন । কালী গৌর নন। কিন্তু মূর্তির বর্ণ গৌর। কাহিনি পরবর্তীতে দেখা যায় কালী মূর্তিটি আনিস নিজের হাতে বানিয়েছেন এবং মূর্তির চেহারা হুবহু তার স্ত্রীর মত। সেই মন্দিরে ওই কিশোরীকে নিয়ে আসা হয় মস্তিষ্কের সেই অদ্ভুত খেলার গিনিপিগ হিসেবে। কিশোরীকে বলা হয় আগামী পূর্ণিমায় তাকে কালীর সামনে বলি দেয়া হবে এবং এর পর তাকে বন্দি করে রাখা হয় ওই মন্দিরে সারা রাত।
পরদিন সকালে দেখা যায় গত রাতের আতঙ্কে অস্থির মেয়েটি সকালে খুব স্বাভাবিক। আনিস কে সে বলে গত রাতে সে ভয়াবহ একটি সপ্ন দেখেছে, তাকে কালীর সামনে বলি দেয়া হবে।বিষয়টিকে সে আরও সহজ করে নিয়েছে এভাবে যে আনিসের স্ত্রী আর মন্দিরের মূর্তি একই রকম দেখতে। যে মূর্তির সামনে তাকে বলি দেয়ার কথা ওই মূর্তিকেই তার মস্তিশক পরম নিরভরতার বস্তু হিসেবে গ্রহন করেছে ।প্রাথমিক ভাবে যে মন্দির তার কাছে ভয়াবহ ছিল,আতঙ্কের সর্বোচ্চ পর্যায়ে তার নিজস্ব যুক্তিবোধ পরাজিত হয়ে তাকে সেটাই বিশ্বাস করিয়েছে যা সে বিশ্বাস করতে চায়। তার অর্থ হচ্ছে ওই মেয়েটির মস্তিষ্ক সেই বিচিত্র খেলাটি খেলেছে। যে জিনিসটি কোন একটি মানুষ কোনদিনও চায় না বা তার জন্য আতঙ্কের বা আকস্মিক সেই ঘটনাটি ঘটলে কিছু কিছু মানুষের মস্তিষ্ক তার জন্য এক বিচিত্র ধোঁকার ব্যাবস্থা করে। মস্তিষ্ক তাকে ভ্রান্ত তথ্য দায়।মস্তিশক তাকে বোঝায় যে এমন কিছুই বাস্তবে হয় নি। কোন ক্ষেত্রে তাকে বঝায় এটি স্বপ্ন, কোন ক্ষেত্রে বোঝায় “বোঝার ভুল” হিসেবে।
এই গল্পের মতই ঘটনা পশু জগতেও ঘটে। উট পাখি যখন বালির ঝড় দেখে তখন সে আতঙ্কে অস্থির হয়।এই অস্থিরতার সর্বচ্চ পর্যায়ে তার মাথা সে বালির ভেতর ঢুঁকিয়ে ফেলে যেখানে সমস্ত শরীর বাঁচানর চেষ্টাই ছিল সাভাবিক। সে কেন এই কাজ টি করে? তার মস্তিষ্ক তাকে পরামর্শ দ্যায় চোখ বালির নিচে রাখার। তার মস্তিষ্ক তাকে বুঝায় যা তুমি দেখতে পাচ্ছ না, তা ঘটছেই না।আতঙ্কের চূড়ান্ত পর্যায়ে তার নিজস্ব ইমেউনিটি জেগে ওঠে এবং তার আতঙ্ক কমতে থাকে।
এই পুর বেপারটা গল্পে নয় বাস্তবেও ঘটে , কিছু সঙ্খক মানুশের ক্ষেত্রে নয় অনেক মানুশের ক্ষেত্রেই । আতঙ্কের ধরনের পরিবর্তন আছে। কিন্তু ঘটছে । আমার কেন যেন মনে হয় মস্তিশকের এই খেলার ফলাফল খুব ভাল কিছু বয়ে আনে না। যে মস্তিশক একসাথে ২ টি সত্য গ্রহন করে, এক পর্যায়ে “মিথ্যা সত্যকে”ই আসল সত্যের উপরে স্থান দায় সে মস্তিষ্ক কি কোনদিন আসল সত্য কে গ্রহন করতে পারবে? আসল সত্যকেই যদি একদিন তার গ্রহন করতে হয় তবে কি সে কোন বিপর্যয়ের এর সম্মুখিন হবে না?
একটি কথা কোথাও পড়েছিলাম ঃ “sometimes we hang on, even if we really should let go...
because sometimes the right things doesn’t gives us the best feelings.” অর্থাৎ কখনো কখন আমারা তাই করি বা বিশ্বাস করি যা আমরা করতে বা বিশ্বাস করতে চাই।
কিন্তু কি হবে এর ফলাফল? প্রশ্ন থেকেই যায় ।
বইটি ভাবায়। বাস্তবতাও ভাবায়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×