somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ ঃ শাহাবাগ আন্দোলন এবং কিছু সতর্কতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাদের মোল্লার ফাঁসি হয় নি। ভদ্রলোক ( !! ) ১ টি মামলায় যাবতজীবন, এক মামলায় বেকসুর খালাশ এবং বাকিগুলিতে ১৫ বছরের সাজা পেয়েছেন। রায়ের পরে দেখা গেল কেউ সন্তুষ্ট নয়। দেশের ক্ষুদ্র একভাগ মনে করছে সাজা বেশি হয়ে গেছে। ব্যাস পত্রপাঠ হরতাল দিয়ে দেয়া হল। সিংহ ভাগ মানুষ হতাশ হলেন।রায়ে সাজা হয়েছে অনেক কম।
সহজ দৃষ্টিভঙ্গিতেই কিন্তু বোঝা যায়, বলা হচ্ছে সাক্ষপ্রমান দ্বারা তার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত। তবে কেন ক্যাপিটাল পানিশমেন্ট নয়। কেন মৃত্যুদণ্ড নয়।
মানুষ রাজপথে নেমে এসেছে।২ দিন হল শাহাবাগ মোড় লোকে লোকারণ্য । ফেসবুক যোদ্ধারা কলম চালিয়ে যাচ্ছেন সরোষে। এই মুহূর্তে একটা ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে অনেক বেশি। প্রতিবাদ যারা করছেন তারা জানেন তাদের দাবি ন্যায্য। কাজেই এই আন্দোলনে আমাদের উত্তেজনাকে যেন আমরা নিয়ন্ত্রন করতে পারি।আমাদের উত্তেজিত কর্মকাণ্ড যেন এমন পরিস্থিতি তৈরি না করে যে আমাদের ন্যায্য দাবি নিয়ে প্রশ্ন ওঠে । এক মেয়ের স্ট্যাটাস অনেক পেজ এ শেয়ার করা হচ্ছে।মেয়েটির প্রফাইলে গিয়ে আতকে উঠলাম তার ভাষার ব্যাবহার দেখে।নোংরা অরুচিকর শব্দ দিয়ে তার পূর্বতন স্ট্যাটাস ভরপুর।যে মেয়েটি এত সাহসিকতার সাথে দেশ মাতৃকার প্রতি দায় মেটাতে আন্দোলনে শরিক হয়েছে, হাজার মেয়েকে উদ্বুদ্ধ করছে এগিয়ে আসতে তার মুখের ভাষা এমন হবে কেন? একটা নোংরা অপরাধীর জন্য আমরা কেন নোংরা কথা, কুৎসিত গালি দিয়ে নিজের উদ্যোগে কালি ছিটাব ।
একটু আগে শুনলাম কারা শাহাবাগের ইসলামী ব্যাংক এর বুথ ভেঙ্গেছে।আন্দোলনকারীদের ভেতরে এমন অনেক নব্য রাজাকার আছেন যারা এই কাজগুলো করবেন। আমাদের উচিত হবে নিজেদের আবেগ কে নিয়ন্ত্রন করা।আমরা অন্যায় এর প্রতিবাদ করছি। অন্যায় এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের দিয়ে কোন অন্যায় যেন না হয়। নোংরা শব্দ ব্যাবহার করে কাউকে তখনই কাবু করার প্রয়োজন পরে যখন নিজেদের যুক্তিতে ছিদ্র থাকে। আমাদের যুক্তি অকাট্য। কাজেই জয় লাভের জন্য আমাদের অন্তত এই পন্থার প্রয়োজন নেই।
আবেগপ্রবন মানুষ কে ভুল রাস্তায় চালানো খুব সহজ। ১৯৭১ সালে ভারতের নকশাল আন্দলনে, তরুণদের একটা পর্যায়ের পরে ভুল পথে চালান হচ্ছিল। তার ফল ভোগ করেছে লাখ লাখ পরিবার।
আমরা আন্দোলন করব। এবং আমাদের ভয় পাবার কারন নেই কারন আমরা অনৈতিক দাবিতে আন্দোলন করছি না।কিন্তু আমাদের ভাষা কে পরিশিলিত করা উচিত। কোন নিকৃষ্ট প্রানী কামড় দিতেই পারে। তাকে উপযুক্ত মুগুর দিয়েই শায়েস্তা করা উচিত উল্টে কামড় দিয়ে নয়।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×