somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনন্ত ও বর্ষাঃ অন্য চোখে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০৩ ডিগ্রি জ্বর। নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু এই বিষয়টি নিয়ে এখনি লিখে ফেলা দরকার।না লেখা পর্যন্ত কেন যেন ভাল লাগছে না। গত পরশু শুনলাম বাংলাদেশের হাজারও মানুষের বিনোদনের খোরাক , আড্ডার হাসাহাসির অনুষঙ্গ অনন্ত ও বর্ষা শাহাবাগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তারা শাহাবাগ এসেছিলেন লাখ মানুষের কাতারে দাড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে।
এই ভদ্রলোককে কোন আলোচনায় নিয়ে আসলে নিতান্ত রস-কস হীন আলোচনাও জমে ওঠে। ভদ্রলোকের উচ্চারণ, তার কর্মকাণ্ড সবকিছুই হাসির খোরাক। পম গানা কথাটি তো গত বছরের সর্বাধিক আলোচ্য লাইন। এই ভদ্রলোককে নিয়ে যারা হাসাহাসি করেন তাদের মধ্যে আমিও একজন। কিন্তু যখন শুনলাম তিনি শাহাবাগ গেছেন সেই ঠিক মুহুরতেই মনে পড়লো পম গানা কথাটি তিনি কি প্রসঙ্গে বলেছিলেন। খুব সম্ভবত এই পম গানা কথাটির সাথে তিনি এটিও বলেছিলেন - " এটা আমাদের দেশ। নিজের দেশের প্রতি স্রদ্ধা রাখো।তুমি এই দেশেরই মানুষ" কিন্তু আমরা এই কথা গুলো ভুলে গেছি। ( আমি নিজেই ভুলে গেছি। ঠিক ভাবে মনেও পরছে না ঠিক কোন লাইন গুলো তিনি বলেছেন। যে কথাটি লিখলাম সেটি “নিয়ারেস্ট ফ্যাক্ট” ) আমরা তার দেশের প্রতি ভালবাসার জায়গাটা না দেখে পম গানা কে ধরলাম। এবং আসল কথা ভুলে গেলাম। আমাদেরই কয়েকজন একটি রেস্টুরেন্ট এ তাদের এতই বিরক্ত করলাম যে বর্ষাকে প্লেট ছুড়ে মারতে হল।
এই ভদ্রলোককে আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি না। কেন যেন মনে হয় তার অহঙ্কার অত্যন্ত বেশি। তার উচ্চারনের সমসসার ব্যাপারটিও অতিরঞ্জিত নয়। যেহেতু তিনি একজন সেলিব্রেটি তাকে নিয়ে মজা করা যেতেই পারে । তাতে দোষের কিছু নেই কিন্তু তার দেশের প্রতি ভালবাসার দৃষ্টান্তে নিজে থেকেই মাথা ঝুকে আসে। করুর ভুল নিয়ে, ত্রুটি নিয়ে যখন আমরা রসিকতা করি সেটি তার কতটা প্রাপ্য জানা নেই। কিন্তু কারুর ভাল গুন কে সমর্থন করা আমাদের নৈতিক দায়িত্ত।
ভদ্রলোক বলেন তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। কথাটি যদি সত্য হয় তবে বিদেশ থেকে নিজের দেশে ফিরে আসা এবং একটি ভগ্নপ্রায় ইন্ডাস্ট্রিকে তুলে ধরার চেষ্টা করার জন্য সাধুবাদ অবশ্যই তার প্রাপ্য। অনন্তের পরদা উপস্থিতি বাদ দিলে তার ছবির বাকি সব কিছুই যে বিশ্বমানের এটি কি আমরা অস্বীকার করতে পারব?
অনন্তের ভুল উচ্চারন, তার অদ্ভুত কথা, অভিনয় এসব নিয়ে যেভাবে পেজে পেজে ছবি, ব্যাঙ্গচিত্র শেয়ার হয়েছে সেভাবে তার শাহাবাগে উপস্থিতির বিষয়টি আসে নি। এটি দুঃখজনক। অথচ আমার জানা মতে বাংলাদেশের চলচ্চিত্র জগতের পরিচিত মুখ গুলির মদ্ধে একমাত্র তারাই আন্দলনে শরিক হয়েছেন। সাধুবাদ তাদের।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×