somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা সৈনিকদের সাথে একটি সন্ধ্যা ও এক তরুণের উপলব্ধি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষা সৈনিকদের বেশ কয়েকজনের কথা শোনার সৌভাগ্য হয়েছিল আজ। জাতীয় প্রেস ক্লাব এর উদ্যোগে আজ ভাষা মতিন, রওশনারা বাচ্চু এবং আব্দুল গফুর সাহেব কে সম্বর্ধনা দেয়া হল।
সব সময় পুরুষ ভাষা সৈনিকদের কথাই শুনেছি । আমি আসলে জানতাম না সেই ১৯৫২ সালেও বাংলা দেশের নারীরা যে ঠিক এখনকার মতই তেজদিপ্ত ছিলেন। রওশনারা বাচ্চু এদের মধ্যে একজন। উত্তাল বাহান্নতে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । ৩০ জানুয়ারি তারা সমাবেত হন বড় কিছু করবার পরিকল্পনায়। দেশের প্রত্তন্ত অঞ্চলেও তারা গেছেন তাদের দাবির যৌক্তিকতা মানুষের কাছে পৌঁছে দিতে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঠিক করা হয় ১০ জনের এক এক টি মিছিল যাবে ১৪৪ ধারা ভেঙ্গে। প্রতিটি দল কে নেত্রিত্ত দেবেন একজন করে নারী। সেই আতঙ্কজনক স্বদেশ পরিস্থিতিতে সেই যুগে নারীর নেত্রিত্ততে মিছিল করা হয়েছিল ভাবলেও বিস্ময় জাগে। রওশনারা বাচ্চু ছিলেন ৩য় দলের পুরোভাগে। ঢিল পাটকেল টিয়ার সেলের বাধা অতিক্রম করে মেডিকেলের সামনে যেতেই গুলি বর্ষণ হয় তাদের উপর।
তার বক্তব্য অনুসারে অনেক অনেক মেয়ে সেই সময় ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন। কিন্তু তাদের নাম ইতিহাসে উঠে আসে নি। ওই আন্দোলনে অংশ নেয়ার অপরাধে অনেক মেয়ে ১৩ দিন পর্যন্ত জেল খেটেছেন। একটি মেয়ের জন্য জেল খাটা কতটা ভয়াবহ তা বলার দরকার আছে বলে মনে হয় না।তার উপর সেটি ছিল ৬১ বছর আগের ঘটনা । কাজেই মেয়েগুলিকে সামাজিক ভাবে কি পর্যায়ের হেনস্থা হতে হয়েছে পাঠক এর আন্দাজ করতে পারবেন হয়ত। ১৯৫২ থেকে ২০১৩ অনেক সময় অতিক্রান্ত হয়েছে। আমাদের কি উচিত নয় ভাষা আন্দলনের সেই সব নারী সাহসিকাদের ও সামনে নিয়ে আসা? নতুন প্রজন্মের সামনে দৃষ্টান্ত তুলে ধরা যে সেই জুগের নারীরা যদি পারেন এখনকার নারীরা কেন নন?
স্টেজ এ উঠবার আগে ভাষা মতিন সাহেবের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল। তিনি বললেন “ আমরা সুন্দরকে কখনই চিনতে পারি না।“ তিনি আমাকেই কেন কথাটি বললেন জানি না। তবে তার কথাটি আমি মনে রাখব। তার বক্তব্বে পরে তিনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন। ৮ই ফাল্গুন না বলে আমরা ২১ ফেব্রুয়ারি কেন বলি? সত্তিই আমরা সুন্দরকে চিনতে পারি নি।নইলে হয়ত ৮ ই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হত। ২১ ফেব্রুয়ারি নয়।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×