somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" স্বেচ্ছায় রক্তাক্ত হাত" এবং অন্যান্য

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকের নিউজ ফিডে একটা ছবি দেখলাম। একজনের প্রোফাইল ছবিতে আমার এক ফেসবুক ফ্রেন্ড কমেন্ট করেছেন।ছবিটি পাবলিক করা। কাজেই আমিও দেখতে পাচ্ছি ফেসবুক বন্ধুর কমেন্ট এর সুবাদে। একটা মেয়ের প্রফাইল ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটা হাত। মোটামুটি রক্তারক্তি অবস্থা। লম্বা লম্বা করে কাটা হয়েছে বোঝা যাচ্ছে। ভালই রক্ত আছে শরীরে। রক্তের রং ও বেশ টক টকে লাল। কমলা ধাঁচের লাল না।
কমেন্ট যা পড়েছে তাতে কেউ কেউ ফাজলামিও করেছে। এত রক্ত বেহুদা নষ্ট না করে মশাকে খেতে দিলে হয় এমন সামাজিক চিন্তা ধারার কথাও আছে। ছবির অবস্থা দেখে যা বুঝলাম নায়িকা’র নিজেরি হাত এটা। ব্লেড দিয়ে কেটেছেন। বয়ফ্রেন্ড এর প্রতি রাগ বশত অথবা ছাড়াছাড়ি’র সুবাদে। এবং ছবি তুলে প্রফাইল পিক দিয়েছেন। সেই ছবি আবার পাবলিক।পুরো ব্যপারটার মধ্যেই দারুন একটা গল্পের গন্ধ আছে। সেই গন্ধে অনেকেই ওই পিক এ লাইক দিয়েছেন।
এই পুরো ব্যাপারটা আমার কাছে রোম্যান্টিক না অত্যন্ত নোংরা লাগছে। ফেসবুকে বন্ধু তালিকা অনেক ছোট আমার।ওই ছবি নিউস ফিডে এখনও দেখাচ্ছে। যতবার দেখছি ততবার আমার প্রচণ্ড বমি পাচ্ছে। প্রচণ্ড।
নোংরামির একটা সীমা থাকা দরকার। দুই বছর/চার বছর/ ৮ বছরের ছেলে বন্ধুর সাথে ছাড়াছাড়ি হয়েছে বলে হাত কাটা হয়েছে।২৩/২৪ বছরের পরিচিত বাবা-মা মারা গেলে এই মেয়ে কি নিজের গলা কাটবে?মনে হয় না। সে সম্ভাবনা শূন্যেরো কম।

কষ্ট অনেক পাওয়ার কথা। পেয়েছেও হয়ত। কিন্তু তার মানে এই না যে নিজের হাত কেটে এইটা ছবি তুলে সবাইকে দেখাতে হবে। পুরো বিষয়টার মধ্যে একটা লোক দেখানো ভাব আছে। কথাটা নিষ্ঠুর শোনালেও সত্য। হাত কাটা অনুচিত বা গলায় দড়ি বেঁধে ঝুলে পড়া অনুচিত এই সব কথা আমি বলব না। নিজের হাত, নিজের গলা নিজের সিদ্ধান্ত। আমি কে পরামর্শ দেবার।তার কষ্ট সে নিজেই বুঝেছে। সে কষ্ট কে সে কিভাবে গ্রহন করবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তার পরিবার বুঝবে। তার বাবা মায়েরই দায়িত্ত্ উচিত অনুচিতের শিক্ষা দেয়া। আমার না। আমার কথা হল হাত কেটে ওই ছবি ফেসবুকে দিয়ে সে কি প্রমান করতে চায়। ছেলে বন্ধু কে প্রমান করতে চায় সে তাকে কতটা ভালবাসে? নাকি এটি কোন হুঁশিয়ারি তার ছেলে বন্ধুর প্রতি? সে কি বলতে চায় এর পরে আবারো মনঃক্ষুণ্ণ করলে পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হতে পারে।
ভালবাসা কি নিজের হাত কেটে প্রমানের বস্তু? তাহলে ছেলে বন্ধু কে আলাদা করে দেখালেই হয়।ছবি তুলে জনতাকে দেখানর প্রয়োজনটা কি পড়ল?

ভালবাসা অত্যন্ত দামি বস্তু। মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ যেমন সে লুকিয়ে রাখে কোন অন্ধকারে, সবার চোখ বাঁচিয়ে, আমার কেন যেন মনে হয় ভালবাসাও ঠিক তেমনি লুকিয়ে, যত্নে আড়ালে রাখার মত কিছু।এমন কিছু যা মানুষের সামনে আনলে তার পবিত্রতা নষ্ট হয়।এমন কিছু যা কেউ জানলে একটু একটু করে ক্ষয়ে যেতে থাকে তার নিস্পাপতা।

এভাবে মানুষের সামনে কাটা হাত দেখানর মধ্যে ভালবাসা যতটা আছে হিংস্রতা তার চাইতে বেশি আছে। এই মেয়ের ছেলে বন্ধুর জায়গায় আমি হলে এই মেয়ের ব্যাপারে অন্তত ১০ বার চিন্তা করতাম। যে আজ সামান্য কারনে নিজের হাত কাটতে পারে কালকে সে আরও ভয়াবহ কাজ করতে পারে। এই হাতের ছবি তুলে লোককে দেখানোর পরে সে কি নিজের ছেলে বন্ধুকেও কিছুটা ছোট করে নি? এতই গভীর ভালবাসা হলে তাকে ছোটোই বা কিভাবে করা যায়। মেয়েটির নিজের অবস্থানই বা কথায় গিয়ে দাঁড়িয়েছে। যারা দেখছে তাদের মনে কি তার প্রতি সমবেদনা জাগছে নাকি তার প্রতি একটা ঋণাত্মক ধারনার সৃষ্টি হচ্ছে। এই মেয়েটি অবশ্যই একদিন বিয়ে করবে। এই ছেলেকে না হোক অন্য কাউকে। নিজের কন্যার সামনে দাঁড়াতে কি তার বিন্দুমাত্র বুক কাপবে না? নিজের কন্যাকে কি কোনদিন শক্ত ভাবে মানা করতে পারবে সেই কাজ করতে, যে কাজ সে নিজেই একদিন করে এসেছে? সব সন্তানের কাছেই তার মা দেবী তুল্য। আপনি কি কোনদিন কল্পনাও করতে পারবেন নিজের মা কে তার তরুনিকালে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে? এই মাকে কি তার সন্তান সম্মান করতে পারবে মন থেকে?
ছেলে হোক বা মেয়ে আত্মসম্মানটা খুব গুরুত্বপূর্ণ। নিজের সম্মান ই যার কাছে নাই,নিজের মূল্যই যে জানে না সে কিভাবে আশা করে আন্য কেউ তার মুল্লায়ন করবে? আর কেউ যদি মনে করে তার মনের কষ্ট খুব সাংঘাতিক, তার সম্মানের চাইতেও বেশি তাহলে অন্তত নিজের বাবা মা কে মানুষের সামনে অপমানিত হতে হবে এই চিন্তা করে হলেও শক্ত থাকুন। বাবা-মা না হোক ভাই-বোন, ভাই-বোন না হোক আপনার সবচেয়ে কাছের বন্ধু। একটা মানুষ অনেক মানুষের সাথে যুক্ত। তার একটা ভুল কাজের জন্য সারা জীবন তার সাথে যুক্ত মানুষদের জবাব্দিহি করতে হয়।
আর যদি কিছুই মাথায় না থাকে তবে হাত কাটুন, তবে দয়া করে আপলোড দেবেন না পাবলিক রেখে। যার কাছে তার কাছের মানুষের মান অপমানের মুল্য নেই তার রক্তাক্ত হাত কোন অনুভুতির সৃষ্টি করে না। স্বেচ্ছায় রক্তাক্ত করা হাত দেখে দয়া হয় না । অত্তন্ত ঘেন্না হয়।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×