somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখ উদযাপন ও চার বছর আগের ভিকারুন্নিসা

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা বৈশাখের পরদিন আমাদের স্কুলে একটা ব্যাপার হত।ওই দিন ক্লাস ৭ থেকে ক্লাস ১০ পর্যন্ত সবাইকে বাধ্যতামূলক শাড়ি পরতে হত।(কিছু জেদি বালিকা পড়ত না অবশ্য)।


সেই শাড়ি পড়ার থেকে না পড়া ভাল। শাড়ি হতে হবে বিশুদ্ধ সুতি।কেউ যদি ভুল করে( অথবা ইচ্ছা করেই) অন্য ফেব্রিক এর শাড়ি পড়ত তাহলে ভবিষ্যৎ একটা বছর তার জীবন অতিষ্ঠ করে ফেলতেন আপারা। শাড়ির কাপড়কে পলিথিন, ট্রান্সপারেন্ট ইত্যাদি বলে অভিহিত করা হত। এবং পুরো এক বছর সেই পলিথিন পরিহিত রমণীকে আমরা ঘৃণার দৃষ্টিতে দেখতাম।

শাড়ির সাথে চুলে বাঁধতে হবে দুই বেণি। বেনিতে তেলের পরিমান কম থাকলে ঘোরতর বিপদ। আমাদের ক্লাসে এক বিশাল কেশ বিশিষ্ট বালিকা ছিল। ওই দিন তার প্রধান কর্মই ছিল চুল বাধা এবং খোলা। বাসা থেকে সে ২ বেনি করেই আসত। যেখানে নিয়মের কড়াকড়ি সেখানেই নিয়ম ভাঙ্গার উৎসাহ বেশি থাকে। কাজের চিরুনি এবং রাবার ব্যান্ড আমাদের হাতেই থাকত। ক্লাসের দুর্ধর্ষ ম্যাডামের ক্লাস শেষ হতেই আমাদের ২ বেনি ১ বেনি হয়ে যেত। সেই কেশবতি বালিকা তখন তার ২ বেনি খুলে যেই মাত্র তার ১ বেনির কাজ শেষ করেছে তখনি শোনা যেত পিটি আপা ( আকবরি আপা) অথবা আবেদা বা রোকেয়া আপার কেউ আসছেন। শেষের ২ জন আবার চড় মারতে সিধ্যহস্ত আর প্রথম জনকে তো কোন গাছের এক বাকা ডাল ছাড়া দেখেছি কিনা মনেই পড়ছে না।। কাজেই পত্রপাঠ কেশবতি আবার ২ বেনি করতে শুরু করত। বেনির শেষ পর্যায়ে দেখা যেত ম্যডাম চলে গেছে এবং আমরা আবার ১ বেনি করে ফেলেছি। সেই হতাস বালিকা তখন পুনরায় ১ বেনি করতে শুরু করত। বলা বাহুল্য এই ৩ বিপদজনক ম্যাডামের মধ্যে আকবরি আপা আমার এক প্রকার আত্মীয়, এবং রোকেয়া আপা কোন এক অজানা কারনে আমাকে বিশেষ পছন্দ করায় নিয়ম ভাঙ্গার খুটির জোর আমার বেশ ভালই ছিল।কিন্তু কিছু করতে গেলে খুটির জোরের বাইরে যেটা লাগে তা হল সাহস। ওই বস্তু আমার কিঞ্চিত কম ছিল।অতএব স্কুল কলেজে বাধ্য বালিকা হিসেবে আমার বিশেষ নাম ছিল বলা যায় ।
সেই তৈলাক্ত এক বেনির ডগায় বাঁধতে হত সাদা ফিতা। পায়ে পিটি শু এবং মোজা পরতে হত বাধ্যতামুলক ভাবে। হাতে চুড়ি পরা নিশিদ্ধ। এবং কানে রিং ব্যাতিত দুল পরা যাবে না। ফলে সেই দিন আমাদের আসলে ইউনিফরম এর জায়গায় শাড়িটা পরতে হত। বাকি সব কিছুই আগের মত।এমন কি কাজল দিলেও ওই কাজল বাথরুমে পাঠিয়ে ধুইয়ে আনা হত।
সাদা শাড়ি লাল পাড় পরে ফিতা সহ ২ বেনি ঝুলিয়ে ব্লু কেডস পরে আমাদের যখন বিকাল বেলায় অডিটোরিয়ামে নেয়া হত তখন আমাদের দেখতে লাগত কলকাতার কিছু বাংলা মিডিয়ামের ছাত্রিদের মত।তাদের লাল পাড় সাদা শাড়ি স্কুল উইনিফরম এবং তারাও ২ ঝুটি/ বেনি করে ফিতা বেধে পিটি শু পরে স্কুলে যায়।

সেখানে খাওয়ানো হত খই, নাড়ু আরও কিছু খাবার যেগুলর নাম আমি এখনো জানি না। বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার সেগুলো।
৪ বছর হয়ে গেছে। রোকেয়া আপা রিটায়ার করেছেন, পিটি আপাও হয়ত আগের মত রাগ করেন না। আমি জানিনা এখনো ভিকারুন্নিসায় এমন কড়াকড়ি আছে কিনা।মাঝে মাঝে কয়েকজন ছাত্রিকে চোখে পড়ে। তখনকার আমাদের সাথে তাদের মিল খুব কম। তাদের চুল রিবন্ডিং করা যেটা আমাদের সময় শাস্তি যোগ্য অপরাধের সামিল ছিল।তারা ভ্রু প্লাক করে, তাদের চুলে ব্যাংস কাটা। এখন হয়ত পহেলা বৈশাখের অনুষ্ঠানে তাদের তেল দিয়ে ২ বেনি করতে হয় না। তবু এই যে নিয়মের বাড়াবাড়ি ছিল এতেই সৃতিগুলি অনেক বেশী আনন্দের স্মৃতি হয়ে গেছে। ওরা কোনোদিনও বুঝবে না তেলতেলে চুল নিয়ে ফিতা বেধে সৌন্দর্য উদাসিন হয়ে শুধুই নিরমল আনন্দে খই আর নাড়ুর সাথে বাউল গান শুনতে কতোটা ভাল লাগে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×