![]()
বৃশ্চিক তুমি হারিয়ে যাও
রাতের অদ্ভুত আঁধারে;
মাটির কান্নার স্বরে।
নীল পোশাকের দেশে,
পানের সাথে চুন – জর্দা – সুপাড়ি খেয়ে;
সবহারা সবশেষে,
এলিয়েন ধর্ষণের লিপ্সা
মনের মাঝে পুষে;
বিলুপ্ত হয়ে মিশে গিয়ে মাটিতে।
তেলাপোকার বিশ্রাম তেলাপোকা নিতেছে
বুক সেলফের আড়ালে আঁধারে;
বৃশ্চিক তুমি লিখে চলো
মৃত্যু অবধি তোমার কবিতা,
ঘুমের মাঝেও এমন শান্তি পাবেনা।
তুমি তাকিয়ে দেখো
হিমোগ্লোবিনহীন টিকটিকির
অবিরাম কীট শিকার;
তীক্ষ্ণ ব্জ্রপাতের এই কালো রাতে।
ট্রাপিজিয়ামের নিয়মে এই জ্যামিতি নয়,
জীবনের প্রসপেক্টাস খানা হাতেই রেখো;
নচেৎ বৃশ্চিক ভীতির আরও হবে ক্ষয়,
অবিরাম – অবিরাম হবে সে ক্ষয়।
কোথায় তোমার আজ নীল বৈকালী শিকার ?
ডাব গাছের ছায়ায় বসে ডাবের অমৃত রসে
তৃষ্ণা মেটাও তুমি; তুমি বৃশ্চিক,
সেথায় কি তোমার নীল বৈকালী শিকার ?
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



