![]()
নিসর্গ নোলকে আমি ময়ূখ হয়ে রই
জানি নিশি জাগবে বলে অবচেতনে।
অমানিশায় নীল জোনাকিরা ঘুমোবেনা
জানি কারো প্রতিক্ষায় অবচেতনে ।
প্রদীপ শিখা আর আতশবাজির জৌলুসময়
সাঁঝের লগন মেতে রবে অবচেতনে।
দীপাবলী নিশিতে মহাঘোরা যামিনী তুমি
নিমগ্ন রবে দেবী অর্চনায় অবচেতনে।
সময়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি
এক টুকরো রংধনু কিনবো বলে,
শতাব্দীর প্রহসনে আমি এক অচল মুদ্রা।
তোমার ভ্যানেটি ব্যাগে রাখা জীর্ণ টিস্যুগুলোতে
এখন আর অশ্রু জমেনা,
সেখানে শুধুই আমার হৃদয়ের রক্ত ক্ষরণের মত
লাল লিপস্টিকের দাগ,
পারফিউমের উৎকট গন্ধ।
শুনেছি রংধনুকেও একদিন ছুটি নিতে হয়েছিলো
অঝোরে মোনালিসা কাঁদবে বলে,
শূন্যতে সাঁতরেছে ধূসর পানকৌড়ির দল
অন্তঃসারহীন রোদ ডানায় ঘুমিয়ে গেলে !
আরশোলার মতো যে ছবির আয়ু,
তাকে আর নতুন করে কি আঁকবো ?
আকাশে মেঘেদের মিছিলে কান পেতে ওই শোন
বাঘিনীর গর্জন শোনা যায়,
বরং তার কাছেই জানতে চেয়েও;
কেন আজ আর আমি তোমাকে নিয়ে ভাবিনা ?
তোমাকে নিয়ে এখন আর ভাবিনা বলেই
নিয়মিত নিশি জাগে
আমার স্বপ্ন শিশির নয়নে অবচেতনে।
উৎসর্গঃ প্রিয় ব্লগার সোনালী ডানার চিল
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




