somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

বন্ধ হয়ে যাওয়া একটি ইট ভাটা ও একজন বিপন্ন ব্যবসায়ী

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্যবসায় লাভ লোকসান আছেই। তারপরেও বিগত দুই দশক ধরে সম্মানজনক সময় নিয়ে স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, সমাজ নিয়ে চলে আসা একজন ব্যবসায়ী অনেক ভালো মন্দ পরিস্থিতিতেও ব্যবসার সাথে জড়িত রয়েছিলেন। ব্যবসা বলতে একটি ইট ভাটাই ছিলো তার আয়ের একমাত্র উৎস। অত্যন্ত দূর্ভাগ্যের বিষয় গত কয়েক বছরে একটি পয়সাও লাভ করতে পারেননি। গত কয়েক বছরে লজিষ্টিক সাপোর্ট ব্যহত হওয়ায়, সন্ত্রাসীদের দখলদারিত্বের শিকার হয়ে এবং স্থানীয় প্রশাসনের অবজ্ঞার কারণে একটি দিনও নিরবিচ্ছিন্ন ভাবে ইট ভাটাটি চালু রাখা সম্ভব হয়নি। বসে বসে মূলধন হারিয়েছেন। একটা সময়ে বন্ধ করে দিতে হয়েছে ইট ভাটাটি। বন্ধু স্বজনদের কাছ থেকে ঋণ করে, স্ত্রীর গহণা, সঞ্চয় পত্র সবই শেষ হয়ে গেছে। ব্যাংক ঋণে জর্জরিত হতে হয়েছে। আজ ভিটে মাটি, ঘর বাড়ী বলতে গেলে সবই ব্যাংকের কাছে বন্ধক দিয়ে নিঃস্ব হবার পথে।









বর্তমানে এটাই হলো বাংলাদেশের সামগ্রীক ব্যবসা ও ব্যবসায়ীদের বাস্তবতা। অথচ একশ্রেনীর রাজনীতিবিদদের সম্পদের পাহাড় গড়ার কাহিনী আলাদীনের চেড়াগকেও হার মানিয়েছে। তবে এভাবে আর কিছুদিন চললে মানুষকে লুটপাটে নামতে হবে নইলে খাবার জোগাড় হবেনা।









দেশের সার্বিক পরিস্থিতি এমনই। একগুঁয়েমির তোড়ে শেষ হয়ে যাবে সব। ধ্বংস হয়ে যাবে আমাদের রেডি গার্মেন্টস, ক্ষুদ্র মাঝারি শিল্প, কৃষি, পর্যটন, ইট ভাটা সব ধ্বংস হয়ে যাবে। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা না করলেও চলবে। যে যার আখের গোছাতে ব্যস্ত। কারণ তাদের দরকার ক্ষমতা নামক প্রসাধনীকে ভ্যানিটি ব্যাগে কুক্ষিগত করে রাখা। সাধারণ জনগণকে তারা মনে করে টিস্যু পেপার। কিন্তু তারা ভুলে যায় জনতার জোয়াড় যখনই এসেছে ধ্বংস হয়ে গেছে সকল অপশক্তি।


সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৩
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×