![]()
নিষিদ্ধ প্রণয়ের ইশতেহার ছাপালে শাসক বিরোধী সমরে,
আকাশের ওপারে আকাশে;
যেখানে নিয়তির পশরা সাজিয়ে জেগে রয় লুব্ধক।
দিগম্বরী নক্ষত্ররাজী শোভিত নীহারিকায়,
তোমার পুণ্যপ্রার্থী আমি এক বিলাসী যোগী।
কালিন্দীর গহীন পাথারে বিমল শশী,
কালরূপে সপ্ত আকাশ ছিড়ে পড়ে,
বিদীর্ণ করে রচে যায় শ্যামস্নিগ্ধ গোধূলি লগ্ন।
তুমি কি আমার ভাগ্যদেবী হবে ?
তোমার চরণে অঞ্জলী দেবো,
ভোরের তারায় শিউলি হয়ে ঝরবো দুজনে,
মন্দিরে প্রভাত ফেরি হবে,
সেখানে আদিম উন্মাদনায় নাচবো দুজনে;
বালুচরে কান পেতে শুনবো শঙ্খচিলের গুঞ্জন,
আঁচলের সুধায় স্বপ্ন বুনবো জলের অবগাহনে।
তুমিতো বললে আমায়-
দেবী সেতো জানে কেবলই অভিশাপের মূর্তি হতে,
আমি বলি শোনো-
আমি তবো অভিশাপ নিয়েই ভাগ্যের অনুলিপি খুঁজে ফিরবো হাতের রেখায়।
সখি যাতনা কাহারে কয়,
বুঝবে কেমন করে ?
এখানেও কিছু অযাচিত তমসারা খেলা করে,
রাত্রি হয়, রাতের পর ভোর;
তবু অকারণ আমি জেগে রই জোছনা পোহাব বলে।
রাঙা অধরে আঁকবে কি আকাশের ছবি?
লাজুক হেসে একটি বার বলবে কি ?
ভালোবাসি ! ভালোবাসি !! ভালোবাসি !!!
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



