somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

প্রসঙ্গঃ দৃষ্টি আকর্ষণ

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের মাঝে মডারেশন টিমের বিরুদ্ধে অভিযোগের ধারা প্রচলিত রয়েছে বহুদিন ধরেই। এই নিয়ে বহু পোস্ট এসেছে। মডারেশন টিমের হয়ে পক্ষে বিপক্ষে অনেক তর্ক বিতর্কও হয়েছে। কিন্তু তেমন কোন আশানুরূপ ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ চাওয়া পাওয়ার কোন সীমা নেই আবার মডারেশন টিমের সীমাবদ্ধতাও একটি বিবেচ্য বিষয়। তবে যাই হোক ব্লগাররা যেমন এই ব্লগটির জন্য প্রাণ স্বরূপ তেমনি এই ব্লগ প্ল্যাটফর্মটিও ব্লগারদের জন্য প্রাণ স্বরূপ। আর যেখানে প্রাণের মায়া কাজ করে সেখানে প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে আনন্দ ও দীর্ঘশ্বাস থাকবেই। এই দায় যেমন ব্লগটির কর্তৃপক্ষ এড়াতে পারেনা তেমনি এই দায় ব্লগাররাও এড়িয়ে যেতে পারেনা। উভয় পক্ষ মিলেই সামহোয়্যার ইন ব্লগ... এই বাঁধ ভাঙার আওয়াজ বেঁচে থাকুক চিরকাল তার আপন মহিমায় উজ্জ্বল হয়ে শুধু এতটুকুই প্রত্যাশা।

সেই প্রত্যাশার আলোকেই দৃষ্টি আকর্ষণ করছি পোস্ট স্টিকি প্রসঙ্গে। সর্বোচ্চ সংখ্যক ব্লগারদের চাওয়াকে প্রাধাণ্য দিয়ে এবং গুরুত্বের দিক বিবেচনা করেই এই প্ল্যাটফর্মটিতে স্টিকি পোস্ট স্থান দেয়া হয়। আমরা মানি বা না মানি, সামহোয়্যার ইন ব্লগ... একটি সুবিশাল প্ল্যাটফর্ম। আমরা কেউই এটা নির্ধারন করতে পারি না, কে বা কারা ব্লগের জন্য বিশেষ কেউ কিংবা কার পোস্ট স্টিকি হবে আর কারটা হবেনা। জনগুরুত্বপূর্ণ এবং বিশেষ দিনের কথা বিবেচনা করে কিংবা ব্লগ সম্পর্কিত যেকারও পোস্ট স্টিকি হতে পারে পোস্টের বিষয়বস্তু, গুণগত মান, গঠন মূলক আলোচনা ও সমালোচনার ভিত্তিতে। ব্লগার ছাড়া যেমন ব্লগ অচল, তেমন ব্লগ ছাড়া আমাদের লেখার বা কথা বলার স্বাধীনতাও নেই। এটা ভাইসভার্সা। এখানে যারাই জনপ্রিয় হয়েছেন বা মানুষ যাদের লেখা নিয়মিত পড়ছে তারা একদিনে বা দুই দিনে সেই জনপ্রিয়তা অর্জন করেননি। তার জন্য তাদের সময় দিতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। আমাদের চাওয়া বা না চাওয়ার উপর কতখানি নির্ভর করে সেটা আমার জানা নেই। তবে এটা সত্য কোন পোষ্ট পড়ার পর যদি তা ব্লগাররা মনে করেন স্টিকি করা প্রয়োজন তাহলে পোষ্টে কমেন্টের মাধ্যমেই তারা দাবি জানায়। এবং সেই অনুসারে কিছু কিছু পোস্ট স্টিকি হয়েছেও। তবে পরিতাপের বিষয় হলো এমন অনেক গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে কমেন্টে অনেকের বলার পরেও সেগুলো স্টিকি করা হয়নি। হয়ত ব্লগ কর্তৃপক্ষের বিবেচনায় সেগুলো যোগ্য বলে মনে হয়নি।

কিন্তু কথা হলো, আমরা কি করতে পারি দেখা যাক এমন ভরসায় না যেয়ে; এই পোস্টগুলো নির্বাচন করার আসলে প্রকৃত মানদন্ড এবং নীতিমালা কি? সেখানে কতখানি নিরপেক্ষতা রক্ষা হবে? কেন বা কোন কারনে পোস্ট স্টিকি করা হবে? মডারেশন টিমের উপর আস্থা রাখা হবে ইত্যাদি হাজারো যৌক্তিক প্রশ্ন নিয়ে অনেক ভেবেছি। আর সেই ভাবনা থেকে একান্তই আমার বিবেচনায় এমন কিছু পোস্ট উল্ল্যেখ করছি যা স্টিকি হতে পারতো কিন্তু পরিতাপের বিষয় হলো পোস্টগুলো স্টিকি হয়নি। এই নিয়ে আমি কোন অভিযোগ ও অনুযোগ করার মানসিকতা থেকে এই পোস্টের অবতারণা করিনি। মূলত ব্লগটির প্রতি অগাধ ভালোবাসা থেকেই এই পোস্টটি দেয়া। কারণ সামু আর আগের মতো নেই কিংবা আগের মতো লেখা আর এখন সামুতে আসেনা কিংবা সামুকে ছাগলে খাচ্ছে এইসব অভিযোগ শুনতে আর কত ভালো লাগে? তাই শুধু কর্তৃপক্ষের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি পোস্টগুলো নিয়ে একটু ভেবে দেখার জন্য। ব্লগাররা তাঁদের দীর্ঘদিনের ব্লগ বিষয়ক অভিজ্ঞতা, সৃজনশীলতা, বিবেচনা বোধ এবং সর্বোপরী দায়িত্বশীলতা নিয়েই ব্লগটিকে মুখরিত করে রেখেছে। সেখানে স্টিকি পোস্টের মতো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় বলেই এই প্ল্যাটফর্মটির বিশেষ সুনাম রয়েছে। সেই সুনাম চিরদিন অটুট থাকুক এমনটাই কাম্য। পাশাপাশি মডারেশন টিমের প্রতি প্রচলিত অনাস্থা পোষণের যেন কোন সুযোগ না থাকে সেদিকে সদয় দৃষ্টি দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি। ব্লগটির গতিময় পরিচালনার এই বিশেষ দিকে ব্লগারদের সরাসরি অংশ গ্রহণও আনন্দদায়ক হবে বলে মনে করছি।

সকলের সুচিন্তিত মতবাদ আশা করছি। আর যেসব পোস্ট আমার দৃষ্টি এড়িয়ে গেছে সেগুলো মন্তব্যের ঘরে লিংক দেয়ার জন্য অনুরোধ করছি। আমি পোস্টে আপডেট করে নেবো আর সেই সাথে আমার ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।

যেসব পোস্ট স্টিকি হতে পারতোঃ

ব্লগার বিবাগী বাউল - বায়োকলোনিয়ালিজম এবং খাদ্য রাজনীতিঃ টার্গেট বাংলাদেশ

ব্লগার দিনমজুর - যেভাবে জালিয়াতি করে ঘোষিত ন্যূনতম মজুরিও দিচ্ছেনা গার্মেন্টস মালিকেরা

ব্লগার জাফরুল মবীন - আজ বিশ্ব প্রবীণ নিগ্রহ সচেতনতা দিবস প্রবীণদের প্রতি রূঢ় আচরণ করবো না এ হোক আজকের দিনের সবার অঙ্গীকার

ব্লগার জাফরুল মবীন - একই তেলকে বার বার ভাজায় ব্যবহার করা কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

ব্লগার মাঈনউদ্দিন মইনুল - সংকলিত ব্লগ লেখার কৌশল সামহোয়ারইন ব্লগ

ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - নবীন কবিদের কঠিন কবিতা

ব্লগার খাটাস - ভেজালের আদ্যোপান্ত মাননীয় প্রধানমন্ত্রী সমীপে

ব্লগার মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) - ইয়েলো জার্নালিজম মিডিয়ার মাইক্রোফ্যাক্টরিয়াল স্যালাইন মুক্তচিন্তার শৃঙ্খল ধারা ৫৭ সাম্প্রতিক অনলাইন এক্টিভিজম এবং কিছু কথা

ব্লগার তন্ময় ফেরদৌস - আইসিটির ৫৭ ধারার কালো থাবা বন্ধ করুন

ব্লগার কাল্পনিক_ভালোবাসা - দৃষ্টি আকর্ষন কপি পেষ্ট পোষ্ট

ব্লগার এহসান সাবির - সামহোয়্যার ইন ব্লগ শিশুদের জন্য পোষ্ট সমগ্র

ব্লগার মামুন রশিদ - সামহোয়্যারইন গল্প সংকলন ইমন জুবায়ের স্মারক জানুয়ারি ১৪

ব্লগার আমারে তুমি অশেষ করেছ - নজরুল জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী

ব্লগার প্রবাসী পাঠক - সামহোয়্যার ইন ব্লগ সংকলন পোস্টের সংকলন

ব্লগার দিকভ্রান্ত*পথিক - আসুন সবাই মিলে জানান দেই বাংলা মায়ের ত্যাগ ২১শে ফেব্রুতে গুগল ডুডল হোক আমাদের জন্যই

ব্লগার নিঃসঙ্গ অভিযাত্রিক - ভূমিকম্প রেড অ্যালার্ট ফর মাই মাদারল্যান্ড বাংলাদেশ
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৩৬
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×