
শুনেছ, পৃথিবীতে নাকী রোদের সময় এখন ফুরিয়ে এসেছে !
পিরামিডের ভেতর জেগে থেকে সহস্রাব্দের রজনী কেটে গেছে;
মৃত্যুর শ্বাস নিয়ে বেঁচে থাকা ফসিলের গায়ের;
হ্যালোইন নাইটিটি তবু এখনও রঙিন।
মুঠো খুলে উঁকি দেয় তীব্র জোছনা,
তন্দ্রানীলা আর কত ঘুমাবে তুমি ?
মোম অথবা পাথরের মূর্তি কোনো;
দূর দ্বীপে প্রশান্ত মেহগনির বনে,
নাভির মতো শব্দহীন শ্বাস খুঁজে ফেরে।
আমার মন জুড়ে যে লজ্জাবতীরা জন্ম নিত,
তোমার আকাশ ঝরা শিশিরে সিক্ত হত,
হাসনাহেনার গন্ধে মাতাল তুমি বাতাসের ছন্দে হাঁসতে;
কতকাল দীঘির জলে সাঁতার কেটে পদ্ম ফোঁটাও না বলত?
তোমার বুননের এলোমেলো ভাঁজে;
সিঁদুরের দাগ এখনও লেপটে আছে,
হ্যালোইন নাইটি, অঘোরে ঘুমাও তুমি !
মাটি খেকো যন্ত্ররা আজও ওঁত পেতে আছে,
তোমার কুঠুরির সিঁধ পুনঃ পুনঃ কাটবে বলে।
ঘুমাও তুমি, ঘুমের মতো শান্তি আর কিছু নেই !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



