somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

রহস্যাবৃত মিশরীয় সিংহ দেবতার গূঢ় অর্থ

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রাচীন মিশরীয় একটি চিত্রলিপিতে দেখতে পাওয়া যায়; দুটি সিংহ পরস্পর বিপরীত মুখো হয়ে বসে আছে এবং তাদের মাঝে একটি সূর্য গোলকের অবস্থান। এই সিংহদুটিকে বলা হয়ে থাকে সিংহ দেবতা। এই সিংহ দুটির- একটির নাম গতকাল এবং অপরটির নাম আগামীকাল। মাঝের সূর্য গোলকটিকে উচ্চতর শক্তির আধার হিসাবে মানা হয়ে থাকে। বস্তুত সিংহ দেবতার এই চিত্রলিপিটি শাশ্বত বর্তমানকেই প্রকাশ করে থাকে। অথচ পরবর্তীতে এই চিত্রলিপিটি গুপ্তদর্শন চর্চায় এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।

তথাকথিত সিংহ দেবতার অন্যতম রহস্যময় এবং জনপ্রিয় এই চিত্রলিপিটিতে নাকি বামের পশ্চিম দিকে মুখ করে বসে থাকা সিংহটি গতকাল এবং ডানের পূর্ব দিকে মুখ করে বসে থাকা সিংহটি আগামীকাল প্রকাশ করে। এর পরিপূর্ণ ব্যাখ্যা এখানেই শেষ। যদিও এর কোন সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি; তথাপি কোন আধিবিদ্যক, আধ্যাত্মিক অথবা গুপ্তজ্ঞানের কোন কিছুই এতে প্রদান করা হয়নি।


১৯৫১ সালে ডি লুবিজ তাঁর সিম্বোল এন্ড দ্যা সিম্বোলিক বইতে চিত্রলিপিটি সম্পর্কে একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন। লুবিজের মতে- সূর্য গোলকটি সিংহ দুটির মাঝে পুরোপুরিভাবে সমান ভারসাম্য বজায় রেখেছে, যা সময়ের বাইরে শাশ্বত বর্তমান মুহূর্তকেই প্রকাশ করছে। সূর্য গোলকটি নিজেই গতকাল এবং আগামীকালের মাঝে এক আত্মিক বন্ধনের ভারসাম্য প্রতীক হিসাবে নিজেকে প্রকাশ করছে এবং পুরোপুরি কেন্দ্রীয়ভাবেই এর অবস্থান। সময় বিগত হবে, আগামীর জন্য অতীতের নিরিখে নব প্রত্যয়ে, নব উদ্যমে, নব শক্তি নিয়ে আজকের বেঁচে থাকা; এটাই শাশ্বত সত্য। আর এই বাস্তবতাকেই নিছক এই চিত্রলিপিটিতে তুলে ধরা হয়েছে। গুপ্ত মতবাদের কোন কিছুই এতে প্রকাশিত হয়নি।


বর্তমানে গুপ্তদর্শন চর্চায় যদিও এর প্রচার লক্ষণীয় কিন্তু প্রাচীন অদ্বৈত আধ্যাত্মিক শিক্ষাদানে এর বহুল ব্যবহার ছিল। প্রাচীন অদ্বৈত বেদন্ত, বৌদ্ধধর্ম, জৈন, তাওবাদ, সুফিবাদেও এর চর্চা ছিল বলে লক্ষ্য করা গেছে। প্রায় সকল প্রাচীন ধর্ম, আধ্যাত্মিক পদ্ধতি এবং দর্শন চর্চায় এর অর্থবোধক ব্যবহার রয়েছে।

বস্তুত, বর্তমানের চেয়ে বৃহত্তর শক্তিশালী আর কিছুই নেই। আমাদের অবশ্যই অতীত অথবা ভবিষ্যতের কথা ভাবা উচিৎ নয়; কারণ এই দুটির কোনটিরই অস্তিত্ব বর্তমানে নেই। বর্তমানকেই প্রাধান্য দিতে হবে এবং বর্তমান নিয়েই বেঁচে থাকতে হবে। আজ যা কিছু আছে তাই সব এবং এগুলোই সব সময় থাকবে। বর্তমান সময়কালই অনন্তের এবং বর্তমান মুহূর্তটি একটি বিভ্রমের জগতের শাশ্বত বাস্তবতা; বর্তমানে আমরা যে পৃথিবীতে বাস করি।



সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
১৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ কি শিখিয়েছে?

লিখেছেন শূন্য সারমর্ম, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬






অপমান, অপদস্থ থেকে বাঁচার উপায় শিখাইনি? ওস্তাদ মগা শ্যামী পাহাড়ে বসেও এসবের সমাধান করতে পারে, আপনি সামান্য অসুস্থতার জন্যও ব্লগে মিলাদ দেননি, দোয়া করেছেন কার জন্য? খালেদা জিয়ার জন্য এয়ার... ...বাকিটুকু পড়ুন

কোরআন হাদিসই যদি মানতে হবে তবে আল্লাহ ফিকাহ মানতে বললেন কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৬




সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর... ...বাকিটুকু পড়ুন

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

বিএনপি রাজনীতিতে এক অদ্ভুত মোড়—অনেক বছর পর হঠাৎ করেই তারেক রহমান সরাসরি জামায়াতকে ঘিরে কিছু সমালোচনামূলক কথা বললেন।... ...বাকিটুকু পড়ুন

এমন থাপ্পড় খাবি!

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩



ঘটনাঃ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের পতনের সময়।
চৈত্র মাস। সারাদিন প্রচন্ড গরম। জামাই তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। সুন্দর গ্রামের রাস্তা। পড়ন্ত বিকেল। বউটা সুন্দর করে সেজেছে। গ্রামের... ...বাকিটুকু পড়ুন

×