প্রধানমন্ত্রিত্ব ও বিয়েতে অনাগ্রহী যে কারণে...
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি ও গান্ধী পরিবারের পরবর্তী উত্তরাধিকারী রাহুল গান্ধী জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদের দৌড়ে নামতে তিনি আগ্রহী নন। একই কারণে বিয়ে করার বিষয়েও অনাগ্রহী তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে যখন রাহুলকে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিষয়টি চিন্তাভাবনা করছে দল তখনই পার্লামেন্টের সেন্ট্রাল হলে দলীয় এমপি ও সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমন ভাবনার কথা তুলে ধরেন তিনি। আলাপচারিতায় ৪২ বছর বয়স্ক রাহুল বলেন, কারও সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ কিংবা সংসার পাতার ইচ্ছে নেই। পরিবারতন্ত্রের প্রথা থেকে কংগ্রেসের রাজনীতিকে বের করে নিয়ে আসতেই বিয়ে না করার কথা ভাবছেন তিনি। কংগ্রেসকে বিকেন্দ্রীকরণ ও গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়ন করতে চান। প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারেও একই কথা বলেন রাহুল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসনে বসা আমার লক্ষ্য নয়। এই পারিবারিক প্রথার ইতি ঘটা প্রয়োজন। রাহুল জানান, মহাত্মা গান্ধীর জীবনাচরণ ও ভগবত গীতার মূলদর্শন ‘নিষ্কাম কর্ম’ বা নিঃস্বার্থ কর্মকাণ্ডে তিনি অনুপ্রাণিত।
টাইমস অব ইন্ডিয়া
তথ্যসূত্র: এখানে ক্লিক করেন
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন