somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীর্ষ ৩০ আউটসোর্সিং দেশের তালিকায় বাংলাদেশ

২৯ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং কাজ করা দেশগুলোর শীর্ষ ৩০ তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। সম্প্রতি বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিশ্বের প্রথম ৩০টি আউটসোর্সিং দেশ হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আউটসোর্সিং খাতে এসেছে, যা সত্যিই খুশির খবর।তথ্যপ্রযুক্তির নানা খাতে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাইটেক পার্ক, সফটওয়্যার পার্কের মতো বেশ কিছু কাজ হয়েছে এবং ডিজিটাল সইয়ের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য এ স্বীকৃতি একটি উল্লেখযোগ্য অর্জন। এ বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের আর চারটি দেশ নতুনভাবে তালিকায় যুক্ত হয়েছে এবং এশিয়ার মধ্যে বাংলাদেশের স্থান নবম। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। মোট ১০টি বৈশিষ্ট্যের ভিত্তিতে এ তালিকায় ছিল মূল্য সুবিধা, জনশক্তি, শিক্ষা পদ্ধতি, অবকাঠামো, সরকারি সহযোগিতা, ভাষা ইত্যাদি।
এ কাজকে আরও শক্তিশালী ও ভালোভাবে এগিয়ে নিতে দ্রুত দ্বিতীয় সাবমেরিন কেব্ল স্থাপনসহ একাধিক সফটওয়্যার প্রকৌশলী পার্ক স্থাপন, সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার প্রয়োজন। ইতিমধ্যে দক্ষ জনশক্তি তৈরিতে বেসিস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইটিএম) প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৫:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×