somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শামস-ই -তাব্রিজি ১

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শামস-ই-তাব্রিজি ১

অনুবাদ ও অর্থ

আমার প্রেমিক/প্রেমিকার কামনা পূর্ণ হলো
আমরা বললাম তাই হোক.
ধর্মের প্রতি অনন্ত সন্দেহ জাগলো
আমরা বললাম তাই হোক.

শয়তান বাসনাকে জাগ্রত করলো
দেশ বিক্ষোভের সম্মুখীন হলো.
সলোমনের দেশে এটা হলো
আমরা বললাম তাই হোক.

আমার প্রেমিকা আমার হৃদয়ে আঘাত করলো
আমার মুখের ওপর দরজা বন্ধ করলো.
আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিল
আমরা বললাম তাই হোক.

তুমি মদ খেয়ে মাতাল হলে
কামনা বাসনা পূরণ করলে
সিংহাসনে মাতালকে বসলে
আমরা বললাম তাই হোক.
তোমার উজ্জ্বল মহান মুখ থেকে
আলোক এসে আলোকিত করলো আমার ঘর
ঘরের প্রতিটি কোনা আলোকিত হলো
আমরা বললাম তাই হোক.

তোমার নকল রাগ আর ঘৃনা
আর ইতিহাসের মিষ্টি পালাবদলে
দুনিয়া হলো সুমধুর
আমরা বললাম তাই হোক.

কাল আজকের রাতকে বিদায় দেবে
আনন্দ দুঃখ কে জয় করবে
সূর্যের আলো সব জায়গায় ছড়িয়ে পড়বে
আমরা বললাম তাই হোক.

দরিদ্র সন্ন্যাসীর উদারতা থেকে
প্রেমিকের ধৈর্য ও অধ্যাবসায়
পুনরায় মূল্যবান ও সজীব হওয়া
আমরা বললাম তাই হোক.


এই উত্সব উদযাপন কর
শান্তিপূর্ণ সহাবস্থান আন
আমাদের শহর উত্সবে মশগুল থাকুক
আমরা বললাম তাই হোক.

হে জ্ঞানবৃদ্ধ মহাশয়
পাতালে থাকিবেন না
শুক্র গ্রহ তুলা রাশিতে পরেছে
আমরা বললাম তাই হোক.

দরিদ্র সন্ন্যাসী সেরা ধনী হলো
অপরিমেয় সম্পদ পেল
রাজসভার সব আনন্দ নিল
আমরা বললাম তাই হোক.

ঝড়ের মধ্যেও মৃদু বাতাস আছে
মিষ্টি ঠোটের আকর্ষনী শক্তি আছে
শ্বাস রোধ করে দেবার ক্ষমতা আছে
আমরা বললাম তাই হোক.

ফারাও অনেক পরিশ্রম করেও
বঞ্চিত হলো জীবন থেকে
মোজেস বঞ্চনা থেকে বেচে গেল
আমরা বললাম তাই হোক.

অজ্ঞতার গভীরে ডুবে থাকা
শয়তানেরা এবং নেকড়েরা
জোসেফের মহত্ত্বকে ক্ষুদ্র করলো
আমরা বললাম তাই হোক.

ও হে শামস ই তাব্রিজি, তুমি
গভীর করুনার সাথে
পূর্ব ও পশ্চিমকে করলে একসাথে
আমরা বললাম তাই হোক.

শয়তানের কাছে নিজেকে বিকিয়ে দিয়ে
তোমার হৃদয় পরিশুদ্ধ হলো
শয়তান নিজেই ঈশ্বরের ইচ্ছা পূরণ করলো
আমরা বললাম তাই হোক.

যখন পূর্ণ চন্দ্রমা আলো দেয়
উভয় জগত ই আনন্দের উদ্যান হয়ে ওঠে
সমস্ত আত্মারা গৃহে ফিরে আসে
আমরা বললাম তাই হোক.

অন্ধ এবং অজ্ঞ যারা
প্রজ্ঞাবলে জ্ঞানী আর দয়ালু হলো
যিশুর চেয়েও মহান হলো
আমরা বললাম তাই হোক.

এই সবই আত্মার উন্নতির জন্য
আর তা যেন চিরকাল হয়
তোমার মহত্বের আলো ছড়িয়ে পড়ুক
আমরা বললাম তাই হোক.

তোমার সমস্ত ক্রোধ হলো তোমার দয়া
তোমার বিষ হলো মিষ্টি ক্ষমা
যেন কালো মেঘের মিষ্টি বৃষ্টি
আমরা বললাম তাই হোক.

তার মন্দির সদা রঙিন
তার থেকে পিছু হটলেও শাস্তি হয় না
যখন প্রেমিকের রক্ত লাগবে মন্দির চত্তরে
আমরা বললাম তাই হোক.

চুপ কর! যেন আমি এখন মত্ত
এই পার্থিব নাটকে আমার দুটি হাত বাধা
আমার অশুদ্ধ মন চঞ্চল
আমরা বললাম তাই হোক.



গোটা কবিতাটা জুড়ে একটা লাইন বার বার লেখা হয়েছে: “আমরা বললাম তাই হোক”. এই বাক্য সমর্থনসূচক. অর্থাত এই বাক্য দিয়ে কবি এটা বলতে চান যে ভালো মন্দ যাই হোক না কেন তিনি তা মেনে নিচ্ছেন.

ধর্মের প্রতি অনন্ত সন্দেহ জাগুক বা সলোমনের দেশে বিদ্রোহ হোক বা প্রেমিকা হৃদয়ে আঘাত করুক বা রাজ সিংহাসনে মাতাল বসুক: সবই তিনি মেনে নিচ্ছেন. আবার ঈশ্বরের আলো জগতে ছড়িয়ে পরুক বা আনন্দ দুঃখ কে জয় করুক বা ইতিহাসের পালাবদলে দুনিয়া সুমধুর হোক : কবি তা মেনে নিচ্ছেন.

দরিদ্র সন্ন্যাসী রাজ্য পাক বা শয়তান ঈশ্বরের ইচ্ছা পূরণ করুক বা অজ্ঞ ও অন্ধরা যিশুর চেয়েও মহান হয়ে যাক বা ফারাওএর পরিশ্রম ব্যর্থ হোক বা আত্মারা পূর্ণ চন্দ্রের আলোয় ঘরে ফিরে আসুক: সবই কবি মেনে নিচ্ছেন কারণ তিনি জানেন :
তোমার সমস্ত ক্রোধ হলো তোমার দয়া
তোমার বিষ হলো মিষ্টি ক্ষমা
যেন কালো মেঘের মিষ্টি বৃষ্টি

এই কবিতাটির মাধ্যমে রুমি দেখাতে চেয়েছেন প্রকৃত সমর্পণ কাকে বলে? ঈশ্বরের কাছে সমর্পণ মানে তার দুনিয়ার ভালো খারাপ সব কিছুকে মেনে নেয়া,সহ্য করা. যেভাবে প্রেমিক প্রেমিকার সব আবদার সহ্য করে, সব নির্যাতন সহ্য করে, তেমনি ঈশ্বরের প্রেমিকরাও (সুফিরা) তার সমস্ত ভালো , মন্দ বস্তুকে মেনে নেই বা সহ্য করে.

আর যারা ঈশ্বরের দুনিয়ার ভালো মন্দ বিচার করে তারা কখনো ঈশ্বরকে ভালো বসতে পারেনা. কারণ প্রেমিক কখনো প্রেমিকার বিচার করে তার ভালবাসা পায় না.
এই কথায় রুমি এখানে বলতে চেয়েছেন.
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×