somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে সামাজিক শ্রেণীভেদ

১৯ শে মে, ২০১৬ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম তত্বগত ভাবে শ্রেণীভেদ মানে না কিন্তু মুঘল আমলে ভারতে প্রচুর শ্রেণী তৈরী হয়েছিল | মুসলমানদের মধ্যে ব্যাপক শ্রেণী ভেদ তৈরী হয়েছিল | সুধীর চক্রবর্তীর লেখা বাউল ফকির কথা বলে একটি বইতে এই শ্রেনিভেদের কথা লেখা আছে | সেখান থেকেই কিছু অংশ তুলে দিচ্ছি |

মুসলিম সমাজে উচ্চবর্ণ বলতে বোঝায় আশরাফ দের আর নিম্নবর্ণ বলতে বুঝায় আতরাফ দের | আশরাফ আর আতরাফ এই দুই মূল ভেদ |
আশরাফদের মধ্যেও অনেক ভেদ আছে | আশরাফ বা শরিফ আদমী তারাই যারা আরব পারসিক বা আফগান খান্দান থেকে এসেছে | অথবা উচ্চ বর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হয়ে আশরাফ হন | আর ধর্মান্তরিত দেশী মুসলিমরা আতরাফ |

আশরাফদের মধ্যেও বহু ভেদ আছে | সৈয়দরা সবচেয়ে উঁচু বা মান্য কারণ তারা নবীর কন্যা ফতিমার বংশধর | তার পর আছে যথাক্রমে শেখ , মুঘল আর পাঠান | আতরাফদের মধ্যেও ভেদ ছিল | তবে ওদের মধ্যে যারা সবচেয়ে নিম্নবর্ণের : জোলা, নিকিরি, কাহার,নলুয়া , বেদে : এদের বলা হত অর্জল বা রাজিল |

মুঘল আমলে দেশী মুসলমান বা আতরাফদের উচ্চপদে নিয়োগ হত না | এবিষয়ে প্রমান পাওয়া যায় ইমতিয়াজ আহমেদের বই থেকে :

নিজাম উল মুলুক জুনায়িদীর সুপারিশে সম্রাট ইলতুতমিশ যখন জামাল মারজাককে কনৌজের এক উচ্চ পদে নিয়োগ করলেন তখন আপত্তি জানালো আজিজ বাহরুজ নাম এক উচ্চ আমলা , কারণ জামাল নিম্নবর্ণজাত | সঙ্গে সঙ্গে ইলতুতমিশ সেই নিয়োগ বাতিল তো করলেনই উপরন্তু নিজাম উল মুলুক-এর বংশ পরিচয় নিয়ে তদন্ত করলেন | তদন্তে ফল বেরুলো যে নিজাম জাতিতে জোলা | সঙ্গে সঙ্গে নিজাম বরখাস্ত হলেন |

এইরকম জাতপাতের নির্দয়তা মুসলিম সমাজে মুঘল আমলে ছিল | ভারতের উর্দুভাষী মুসলমানরাই নিজেদের উচ্চবর্ণের মনে করত | আর বাংলাভাষী মুসলমানদের ছোটলোক বলে মনে করত | এর প্রমান পাওয়া যায় দেওয়ান খান বাহাদুর ফজলের রচিত অরিজিন অফ মুসলমানস অফ বেঙ্গল গ্রন্থে | আর নবাব আব্দুল লতিফের উক্তিতে | লতিফ বাংলাভাষী দেশী মুসলিমদের ছোটলোক বলেই জানতেন |

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ৯:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×