মতিউর রহমানের রচনা ও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন
৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের প্রথম আলোতে পত্রিকাটির সম্পাদক ও দেশের অধুনা বিস্মৃতপ্রায় সুশীল সমাজের অন্যতম স্বপ্নদ্রষ্টা মতিউর রহমানের একটি লেখা প্রকাশিত হয়েছে।
এই লেখাটিকে ঘিরে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উঠতে পারে:
১. মতিউর রহমানরা যেহেতু জানতেন যে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী হস্তক্ষেপ কখনোই মঙ্গলজনক হয় না, সেহেতু তাদের উচিত ছিলো শুরু থেকেই বিষয়টি নিয়ে সরব থাকা। কিন্তু তারা তা করেননি। এর পেছনে কী কারণ?
২. মতিউর রহমান প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হয়ে যাচ্ছে কি না। তার লেখা থেকে এটা স্পষ্ট যে পরিস্থিতির উন্নতি ঘটেনি বেশি একটা। বরং নতুন ধরনের ভয়াবহ জটিলতার পথে দেশ এগিয়ে যাচ্ছে। তাহলে এখন মতিউর রহমানরা তাদের সেই অকার্যকর রাষ্ট্র তত্ত্ব কোথায় লুকিয়ে রেখেছেন?
৩. সিপিডি তার অনুগত সুশীল সমাজদের নিয়ে যে সংলাপ করে বেড়াতো সেই সংলাপ আমরা এখন আর দেখছি না কেন?
৪. আইআরআই নামের একটি প্রতিষ্ঠান তরুণ নেতৃত্ব বিকশিত করার জন্য দেশজুড়ে ফান্ড জুগিয়ে চলেছে। কাজও চলছে। দাতাসংস্থাগুলো হঠাৎ করেই তরুণদের নানাভাবে প্রচারণার আলোয় এনে নতুন সুশীল টাইপের একটি কমিউনিটি গঠনের পথে এগিয়ে চলেছে। এর নেপথ্যে কোন পরিকল্পনা?
৫. মতিউর রহমানের এই লেখা প্রকাশের আগেই দেশের শীর্ষস্থানীয় দুই দৈনিকের প্রভাবশালী দুই সম্পাদকের দু'টি ভূমিকা আলোচিত হচ্ছে। যুগান্তর থেকে গোলাম সারোয়ার পদত্যাগ করেছেন। তিনি দীর্ঘ সময় বসবাসের প্রস্তুতি নিয়ে আমেরিকা যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। সমকালের সম্পাদক আবেদ খান মে থেকে আর সমকালে থাকবেন না বলেও শোনা যাচ্ছে। আবেদ খান ইতিমধ্যে লন্ডনে গেছেন। হঠাৎ করে দেশের এমন পরিস্থিতিতে এই দুই শীর্ষ সম্পাদকের কর্মস্থল ত্যাগ ও বিদেশ অবস্থানের কারণ কী?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন