somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির কাছে এক জোড়া চিঠি

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



০১. প্রথম চিঠি

প্রিয়তমা বৃষ্টি,
পত্রের শুরুতে একরাশ রঙ্গন ফুলের ভালোবাসা নিও। জানো তো তোমাকে নিয়ে একটা কবিতা লেখার ইচ্ছে আমার অনেক দিনের। কিন্তু আমি তো ভালো কবিতা লিখতে পারি না। আর তোমাকে নিয়ে ছাইপাশ লিখতেও চাই না। তাই ভয় করে আর তোমাকে নিয়ে আমার লিখা হয়ে ওঠে না। কিন্তু তোমাকে দেখলেই আমার শুধু লিখতে ইচ্ছে করে। এই সেদিনও একটি চিঠি অর্ধ সমাপ্ত লিখে রেখে দিয়েছি। আজও পোস্ট করা হয় নি।

তোমার পরশ নেবার বড় ইচ্ছে ছিল। কিন্তু তোমার ঠাণ্ডা শরীর স্পর্শ করার সাহস আমার এখন নেই। পরে কোন একদিন সময় করে তোমার স্পর্শ নিবো। ভালো থেকো। আমার সাথে দেখা করো। তোমার অপেক্ষায় রইলাম।

ইতি,
তোমার আরমান।


০২. দ্বিতীয় চিঠি

প্রিয়তমা বৃষ্টি,
পত্রের শুরুতে এক গুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও। তোমার ফিরে আসার জন্য একটা ধন্যবাদ তোমার প্রাপ্য। না বললে হবে না। ধন্যবাদ তোমাকে নিতেই হবে। জানো তো সবাই কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না কিংবা এমনিই রাখে না। সবাই বলে প্রমিজ করা হয় তা ভেঙ্গে ফেলার জন্য ! তাই হয়তো ! দেখোতো কি বলতে কি বলে ফেলছি। আমার মাথাটাই না আজকাল এমন হয়ে গেছে। কখন যে কি বলি তা নিজেই বুঝি না।
যাই হোক তোমার ফিরে আসা আমাকে কতোটা আপ্লুত করেছে তা বলে বোঝাতে পারবো না। আগেরবার বলেছিলাম যে তুমি এরপর আসলে তোমাকে স্পর্শ করবো। তাই আজ তোমাকে স্পর্শ করেছি। তুমি আমি মিলেমিশে একাকার হয়েছি। তোমার শীতল স্পর্শে আজ আমি পবিত্র হয়েছি। ধুয়ে গেছে আমার মাঝের সমস্ত পাপ, দুঃখ, কষ্ট সব। সবকিছু ধুয়ে মুছে একাকার হয়ে গেছে আজ। তুমি কি জানো আমার কেমন অনুভূত হয়েছে? খানিকটা নিরমলেন্দু গুনের মতোই আমার অনুভূতি-
শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।
আজ তোমাকে স্পর্শ করে আমি হয়ে গিয়েছি ইতিহাস ! তোমার এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শুধু ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দেবার নেই তোমায়। ভালো থেকো। ভালোবাসা নিও।

ইতি,
তোমারই আরমান।

সাইট লিংকঃ
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×