তুমি নেই বলে
আজ ঘাসেরা তোমার
পায়ের আলতো ছোঁয়া থেকে বঞ্চিত।
তুমি নেই বলে
নদীরা আর আগের মতো
কলতান করে বয়ে চলে না।
তুমি নেই বলে
আজ পাখিদের কোলাহল নেই,
তাই বুঝি আমি তাদের কিচির-মিচির শুনি না।
তুমি নেই বলে
আমার সেলফোনের কিপ্যাড
এখনও সেই আগের মতো ভগ্নই রয়ে গেছে।
তুমি নেই বলে
আজ সূর্যের আলো
মধ্য গগনে ছড়ায় না কোন তীব্রতা।
তুমি নেই বলে
আজ চাঁদের আলোর জ্যোৎস্নায়
সেই স্নিগ্ধতাকে আমি আর খুঁজে পাই না।
তুমি নেই বলে
কাশবনের ফুলগুলোকে
বড্ড বেশিই ফ্যাঁকাসে মনে হয় আজকাল।
তুমি নেই বলে
আজও আমার শূন্য হৃদয়
মাঝে মাঝে হাহাকার প্রতিধ্বনিত হয়!
তুমি নেই বলে
আজ আর বলা হয় না
ভালবাসি তোমায় অনেক বেশি !
শুধু তুমি নেই বলে !
- একজন আরমান
০১/১০/২০১৩
রাত ১১:৪৭:৩৭
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




