এই বেশ্যাবৃত্তির রাজনীতি
আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতি...
অবৈধ সঙ্গমে বৈধতার স্বাদ নেয়ার নির্লজ্জতা;
সংগমকালীন সুরক্ষায় কনডমের মতো ব্যবহৃত জনতা,
আর তার পরেই তাকে ছুড়ে ফেলে দেয়া
দোতালার বারান্দা দিয়ে পাশের রাস্তায় !
হয়ত এখুনি...
সত্যি কথার টুটি চেপে ধরে
অশ্লীলতার দায়ে আমার ফাঁসি দাবী করা হবে !
আমাকে পাগল কবির উপাধি দেয়া হবে,
আবার কেউ নাস্তিক বলেও উপহাস করবে !
নিজের স্বার্থে আঘাত পড়লে তখনই বুঝি কেবল টনক নড়ে?
আমার কবিতা যদি অশ্লীলই হয়,
তবে চুরির টাকায় প্রকাশিত পত্রিকার
চটিসম রিপোর্টগুলিকে কি বলবো?
যখন স্বাধীনতা, বাক-স্বাধীনতা নামের
ভারী ভারী শব্দগুলি নিয়ে টক-শো করে
টিভি চ্যানেলগুলি তাদের টিআরপি বাড়াতে ব্যাস্ত !
তখন অন্যদিকে
এই বেশ্যাবৃত্তির রাজনীতি
আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতির
দ্বৈরথে পদদলিত হয় মানুষের কবিতা।
- একজন আরমান
১৪/১২/২০১৩
বিকেল ০৪:১৭:০২
বাই'শে শ্রাবণ মুভি থেকে অনুপ্রাণিত
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
শুভ হোক নতুন বছর।
সাইট লিঙ্ক
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



