হারবাল চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়েছেন এরকম রোগীখুঁজে পাওয়া মুশকিল। তবুও বসে নেই হারবাল চিকিৎসার প্রতরণা। রাজধানীসহ পুরো শহর জুড়ে চলছে এসকল প্রতরণা। জেলা, উপজেলাসহ পৌঁছে গেছে গ্রাম-গঞ্জে এই চিকিৎসালয়। মাদারীপুরে প্রায় এসকল প্রতারক চত্রের ০৮ টি হারবাল কেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানগুলোর আর্কষনীয় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে টি.ভি, সি.ডি, ভি.সি.ডি, মোবাইলফোন, ক্যাবল অপারেটরের সি.ডি লাইন সহ গাড়ীর/বাড়ির দেয়াল। এমনকি নগ্ন পোষ্টার ও ব্যবহার করা হচ্ছে এই বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপনে বলা হয় যেকোন রোগের চিকিৎসা করা আমাদের প্রতিষ্ঠানে। এর মধ্যে বি.ভাইরাস, চোখ ফুলা, কিডনী সমস্যা, ওজন কমা, মাথায় টাক সমস্যা, মেদভুড়ি, মোটাতাজা, জন্ডিস, শ্বাস কষ্ট, নাকের পলিপাস, মেছতা-দাঁদ, পুরম্নষও মহিলাদের গোপন রোগ উলেস্নখযোগ্য। বিজ্ঞাপনে বলা হয় ১০০% গ্যারান্টি, ১ম ঘন্টায় ফলাফল। আবার বলা হয়, পার্সেল বা ভি.পি. যোগে ঔষধ পেতে নিম্ম ঠিকানায় যোগাযোগ করম্নণ অথবা মোবাইল করম্নণ এখনই। যতটা বলা হয় তার কিছুই পাওয়া যায়না এই হারবালের ঔষধ সেবন করলে। বরং ক্ষতি ছাড়া উপকার পায়নি এমন রোগীর সংখাই বেশী। এক শ্রেনীর লোক ঢাকা থেকে অবৈধভাবে একটি হারবাল চিকিৎসার সার্টিফিকেট বের করে চালিয়ে যাচ্ছে এই চিকিৎসা। রকিব, জুয়েল, আসমা বিবিসহ অসংখ্য রোগীর অভিযোগ, আমরা সুস্থ হবার জন্য এই হারবাল চিকিৎসায় আসি। আমাদের বলা হয় ১০০% গ্যারন্টি ও ১ম দিনেই ফলাফল। কিন্তু এক সপ্তাহেও কোন উপকার পাওয়া যায়নি বরং শরীরের আরো ক্ষতি হয়েছে। এভাবেই বলে নানা কায়দায় হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তবে অসহায় রোগীদের অসুস্থতা বেড়ে গেলেও বন্ধ নেই এসকল প্রতিষ্ঠানগুলো। আবার কোন সনদপত্র ছাড়াই রোগী দেখেন অনেকেই এবং তারা নিজেদের দাবী করেন হারবাল চিকিৎসক কিংবা উচ্চ মাপের হাকিম হিসাবে। কলিকাতা হারবাল চিকিৎসালয়, ইন্ডিয়া হারবাল, কলিকাতা কবিরাজ ঘর, চট্রগাম হারবাল হোম, ভারত হারবাল সহ অসংখ্যক নাম ব্যবহার করা হচ্ছে রোগীদের ধোকা দেবার জন্য। তবে জানা গেছে, আসল কলিকাতা হারবাল ঔষধ সেবন করলে অনেক জটিল ও পুরতন রোগ সহজেই ভালো হয়। প্রতারক চক্র প্রতিষ্ঠানের সকলের দাবী তাদের প্রতিষ্ঠান আসলই কলিকাতা হারবাল কেয়ার। কিন্তু কলিকাতা হারবাল হলে বিভিন্ন নাম কেন ব্যবহার করা হচ্ছে? কেন রোগ ভালো হচ্ছেনা? এরকম প্রশ্ন সাধারণ জনগন ও রোগীদের মাঝে । এসকল নকল প্রতারক মূলক প্রতিষ্ঠানের বন্ধের জোড়দার দাবী জানিয়ে সংশিস্নষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছে সাধারন জনগন।
প্রতারণার একটি বড় ফাঁদ, হারবাল চিকিৎসা !!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।