মাটির ধরণীতে ইচ্ছে করলে
আপনি মাটির মানুষ হতে পারেন
হতে পারেন জলের মত সরল
তিন ভাগ জলের সংসারে
সাবলীলতায় নিজেকে মানিয়ে নিতে পারেন
বায়ুর মত, অথচ
আপনাকে দেখি সবসময় জ্বলতে
হিংসা, বিদ্বেষ, অহংকার আর ক্ষোভের আগুনে!
মাটি, পানি আর বায়ুর মত আগুন কিন্তু কোথাও দাউদাউ করে জ্বলছে না;
আগুন বরং জ্বালাতে হয় এবং
নেভাতে হয় মাটি, পানি আর বায়ু দিয়ে …
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





