somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: খাজা বাবা (রহমতুল্লাহি আলাইহি)-এর ওরশ

০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামের বাড়ি থেকে আমার এক আত্মীয় আমাকে মুঠোআলাপনীতে জানাল যে প্রতিবছরের ন্যায় এবারও বাড়িতে সামাজিক ভাবে খাজা বাবা (রহমতুল্লাহি আলাইহি)-এর ওরশ পালিত হবে (এবং আমি যেন সহযোগিতা করি)। খুব ভাল। খাজা বাবা (রহমতুল্লাহি আলাইহি)-এর মত মহান বুযুর্গ এবং ওলি আল্লাহর ওরশ পালিত হবে এতে আমার কোন আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন কেন খাজা বাবার ওরশ পালন করতে হবে? উনি কি কবরে ঠেকে গেছেন যে ওরশ পালন করে ওনার জন্য ছোওয়াব পৌঁছাতে হবে! ওনার কবরে কি প্রচন্ড আজাব হচ্ছে যে ওরশ পালন করে সেটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে! অথবা অন্য কোন কারণ?

ইতিহাস সাক্ষী যেদিন খাজা বাবা (রহমতুল্লাহি আলাইহি) ইন্তিকাল করেন সেদিন ওনার ললাট মোবারকে আরবী হরফে একটি বাক্য পরিস্ফুট হয়েছিল যার বাংলা হচ্ছে ”আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন”। এ রকম একটি মহান সনদ যাঁর আছে তাঁর জন্য ওরশের কোন প্রয়োজন আছে? কেউ যদি তাঁর মাজারে না যায় এতেও খাজা বাবার কিছু যায় আসবে না। বরঞ্চ ওনার মত ওলি আল্লাহকে আমাদেরই প্রয়োজন।

কেন প্রয়োজন? বছর বছর ওরশের নামে চাঁদাবাজি করার জন্য? ওরশের নামে কাওয়ালী গেয়ে নারী-পুরুষের নাচানাচির জন্য? ওরশের নামে প্রতিবছর পিকনিকের মত ভুরিভোজের জন্য? ছি! আপনাদের লজ্জা করে না? খাজা বাবা (রহমতুল্লাহি আলাইহি) কি এসবের জন্য এসেছিলেন? কঠোর সাধনা আর শ্রমে তিনি আমাদের জন্য ইহলৌকিক আর পরলৌকিক মুক্তি কামনায় একটি ত্বরীকার উদ্ভব করেছিলেন যা ’চিশতীয়া ত্বরীকা’ নামে পরিচিত। যারা ওরশের জন্য পাগলপারা তাদের ’চিশতীয়া ত্বরীকা’ কী প্রশ্ন করলে দেখবেন আকাশ থেকে পড়বে। ’চিশতীয়া ত্বরীকা’র সাধনা আর রেয়াজত করা দূরে থাক এরা অনেক ক্ষেত্রে দেখা যায় নামাযের ধারে-কাছেও নেই অথচ ওরশের জন্য দেওয়ানা! ধিক! এসব ভন্ডদের। ধিক! এদের ভন্ডামির প্রতি। মহান আল্লাহর কাছে এদের হেদায়েত কামনা করছি।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×